বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্মম নির্যাতনের স্বীকার কাজের মেয়ে আর্জিনা : হাসপাতালে ভর্তি

শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ, মাংস প্লাজ দিয়ে তুলে নেয়া, ডান হাত ও কোমড়ের হাড় ভাঙ্গা, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, মাথার চুল কাটা এমন অবস্থায় আজ রবিবার দুপুরে কাজের মেয়েটি ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।

তিস্তার পাড়ের নদীর ভাঙ্গনে নিঃস্ব পরিবার মুখে দুবেলা ভাল খাওয়া, সংসার মেয়ের বিয়ের জন্য বিষয় চিন্তা করে অধিকাংশ পরিবার ভাল বাড়ীতে কাজের মেয়ে হিসেবে দিয়ে থাকে। কিন্তু সেই শিশু মেয়েটি যখন দীর্ঘ ৭ বছর বাইরে কাজ করার পর মুমুর্ষ অবস্থায় মেয়েটি বাড়ী আসায় বিপাকে পড়েছে পরিবারটি। ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্ধর গ্রামে। ২০০৯ সালের শেখ সুন্ধর গ্রামের আনছের আলীর কন্যা আর্জিনা বেগম (৬) কে টাঙ্গাইল জেলার বিশ্বাস বেতকার সিংনাত পাড়ার আমির উদ্দিনের পুত্র তাজুল ইসলামের বাড়ীতে কাজের মেয়ে হিসাবে পাঠানো হয়।

মেয়েটি সেখানে দীর্ঘ ৭ বছর থেকে কাজের মেয়ে হিসেবে কাজ করছিল। গত ১ বছর থেকে আর্জিনাকে তাজুল ইসলামের স্ত্রী আমেনা বেগম ও কন্যা লাভলী আক্তার নির্মন নির্যাতন করে আসছিল। মেয়েটি ঠিকমত কথা বলতে পারছে না। মেয়েটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ, মাংস প্লাজ দিয়ে তুলে নেয়া, ডান হাত ও কোমড়ের হাড় ভাঙ্গা, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, মাথার চুল কাটা এমন অবস্থায় আজ রবিবার দুপুরে কাজের মেয়েটি ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। ৩ বোন এক ভাইয়ের মধ্যে আর্জিনা সবার বড়।

আর্জিনার মা আনজু বেগম বলেন, ২০০৯ সালের আমার বড় মেয়ে আর্জিনাকে যখন টাঙ্গাইল পাঠাই তখন তার বয়স ৬ বছর। এ সময় স্থানীয় লোকদের সাথে কথা বলে ভাল বাসায় কাজের মেয়ে নিবে জানতে পেরে সেখানে পাঠাই। মেয়েটি প্রথম প্রথম সেখানে ভালই ছিল। প্রতি ঈদে বাড়ী আসত আসার সময় পরিবারের জন্য নতুন কাপড় নিয়ে আসত। গত ৬ মাস থেকে মেয়ের সাথে মোবাইলে কথা বলতে দিতনা ওই পরিবারের লোকজন। যখনই সেখানে ফোন দেই বলে আমি বাইরে আছি বাড়ীতে গিয়ে রিং দিব কিন্তু আর মোবাইলে ফোন দেয় না। গত ঈদুল ফিতরের সময় মেয়েটি বাড়ী আসেনি বলেছিল পরের ঈদে বাড়ী যাবে। কিন্তু কোরবানীর ঈদে বাড়ী না আসায় পরিবারের সন্দেহ হয়। বৃহস্পতিবার বিকালে মেয়েটির দাদা নুর মোহাম্মদ আর্জিনাকে আনতে গিয়ে দেখে সে বিছানা থেকে উঠতে পারছে না। তাকে অনেক কষ্ট করে শনিবার সকালে বাসে টাঙ্গাইল থেকে ডিমলার সুটিবাড়ী বাজার সংলগ্ন নানার বাড়ীতে নিয়ে আসে।

মেয়েটি অবস্থা দেখে গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন মেয়েটিকে ডিমলা হাসপাতালে ভর্তি করার। আজ রবিবার দুপুরে মেয়েটি ডিমলা হাসপাতালে ভর্তি হয়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ইয়াছমিন ইসলাম বলেন, মেয়েটিকে দীর্ঘদিন থেকে নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ রয়েছে। ডান হাতের বাহুর হাড় ভাঙ্গা, হাতের নকগুলো সিরিজ ডুকানো হয়েছে মর্মে মনে হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে প্লাজ দিয়ে মাংস তুলে নেয়া হয়েছে। সে মারাত্বক অসুস্থ্য তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর হাসপাতালে স্থান্তান্তর করা দরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী