বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকীয়ার টানে স্বর্ণালংকার নিয়ে দুই গৃহবধূর পলায়ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে পরকীয়ার টানে জান্নাতুল ফোরদৌস ও শেফালী বেগম নামে দুই গৃহবধূ নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার দুয়ারা ও হাটাব আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ জান্নাতুল ফেরদৌস গাজীপুর জেলার কাপাসীয়া থানার তিলসুনিয়া এলাকার মালেক মিয়ার মেয়ে ও শেফালী বেগম উপজেলার ভিংরাব এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের শ্বশুর আবু সাইদ জানান, তাদের বাড়ি উপজেলার দুয়ারা এলাকায়। গত ৩ মাস আগে তার ছেলে শহিদুলের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের বেশ কিছুদিন পর থেকে জান্নাতুল ফেরদৌস পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করতো। বিয়ের পর তারা জানতে পারেন জান্নাতুল ফেরদৌসের সঙ্গে অন্য এক যুবকের পরকীয়া সম্পর্ক রয়েছে। রবিবার দুপুরে নগদ টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে জান্নাতুল ফেরদৌস তার বাবার বাড়ি চলে যায়। তাকে ফিরে আসতে বললে সে আসবে না বলে সাফ জানিয়ে দেয়।

অপর গৃহবধূ শ্বশুর জানান, তাদের বাড়ি উপজেলার ভিংরাবো এলাকায়। ১২ বছর আগে শেফালী বেগমের সঙ্গে তার ছেলে মামুন ভুইয়ার বিয়ে হয়। তাদের সংসারে সোহাগ (৯) নামে এক সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিষয়াদি নিয়ে মামুন ভুইয়ার সঙ্গে শেফালী বেগমের ঝগড়া-বিবাদ লেগে ছিল। বেশ কিছু দিন আগে মামুন ভুইয়া জানতে পারেন শেফালী বেগমের সঙ্গে রফিকুল ইসলাম নামে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। রবিবার সকালে নগদ ১ লাখ টাকাসহ ৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে প্রেমিক রফিকুল ইসলামের সঙ্গে পালিয়ে যায় সে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পৃথক ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী