ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক ধরনের ভয়ানক নতুন ভাইরাস !!


ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক ধরনের নতুন ভাইরাস। এটিকে বলা হচ্ছে ভিডিও ভাইরাস। ভাইরাসটি নাকি পরিচালিত হচ্ছে হ্যাকারদের মাধ্যমে।
ভিডিওটি সাধারণত ফেসবুক প্রোফাইলে আসছে বন্ধুদের পোস্টের মাধ্যমে।
বিষয়টি ঘটছে বন্ধুর অগোচরেই। এক্ষেত্রে হ্যাকাররা ভিডিওর আইকন হিসেবে অনেক সময় ব্যবহার করছে ব্যবহারকারীর ছবি, যা দেখে মনে হবে একেবারে আসল। ভিডিওটিতে ক্লিক করলে ফেসবুকে থাকা ব্যবহারকারীর ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানড করে নেবে ভাইরাস। এছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতেই একই লিংক চলে যাবে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের প্রোফাইলে। ভাইরাসটি কাজ করছে একেবারে চেইন ভিডিওর মতো। এমন কিছু হলে বন্ধুদের উচিত, এ বিষয়ে যত শিগগির সম্ভব সবাইকে জানানো। এভাবেই ভাইরাসটির ছড়িয়ে পড়া বন্ধ করা যায়।
ভিডিও ভাইরাসটিতে ক্লিক করলে কোনো ভিডিও দেখা যাচ্ছে না। অনেক সময় চলে যাচ্ছে অন্য কোনো লিংকে। এতে হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্য চুরির।
এই ভাইরাসে ভুক্তভোগী কিছু ফেসবুক বন্ধু আমাদের কন্ঠস্বরকে আজ সন্ধ্যায় বিষয়টি অবগত করেন এবং ফেসবুক ব্যবহারকারীগণের সচেতনতার জন্য খবরটি সম্প্রচার করতে অনুরোধ করেন।
এ সকল বিষয়ে অভিজ্ঞ একজন ব্যাক্তির সাথে কথা বললে তিনি কিছু টিপস প্রদান করেন। যেমন:
১. আপনার চ্যাট বক্সে অথবা ওয়ালে কোন ভিডিও দেখলে তাতে ক্লিক করবেন না। অতি সত্তর তা ডিলেট করে ফেলুন।
২. যতদ্রুত পারেন আপনার ফেসবুক এর পাসওয়ার্ড এবং ইমেইল আইডি পরিবর্তন করা।
৩. ভিডিওটি যে বন্ধুর নিকট থেকে আসবে তাকে জানিয়ে দেয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













