বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পতাকাবাহী গাড়িতে কোটি টাকার ইয়াবা!

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে পতাকাবাহী গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ইউসুফ আলী সোমবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় ডিবির গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. ইউসুফ (৩০)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।

আটক গাড়ির নাম্বার ঢাকা মেট্রো- ঘ -০২-১৬৪৯। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় কোটি টাকা।

আটকের বরাত দিয়ে ইউসুফ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে সে পতাকা ব্যবহার করেছে।

রমনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী