বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিচারহীনতা ও সামাজিক অবক্ষয় খাদিজাদের এমন পরিণতির জন্য দায়ী’

একদিকে অপরাধের শাস্তি না হওয়া অন্যদিকে সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে। পাশাপাশি সমাজের মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় এক জনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে। এ সব কিছুর সমীকরণেই ঘটছে সিলেটে খাদিজা অথবা রাজধানীর স্কুলছাত্রী রিশার মতো ঘটনা।

সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। এর আগে ২৪ ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর মা বাবাকে পেটানো হয়। সেপ্টেম্বরে মাদারীপুরের কালকীনীতে একই কারণে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যখন রাজধানীর উইলস লিটেল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়।

সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজে পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় এখন মানুষ অসহিষ্ণু ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সমাজবিজ্ঞানী মনিরুল আই খান বলেন, ‘মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা বাড়তে থাকবে তখন এ ধরনের অসহিষ্ণু আচরণ দেখতে পারি।’

মনোবিজ্ঞানীরা বলছেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা ও রিজেকশন সেন্সিটিভিটি মতো রোগ সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার অভাবই এর অন্যতম কারণ।

মনোবিজ্ঞানী শেলিনা ফাতেমা বিনতে শহীদ বলেন, ‘অন্যের প্রতি সহনশীলতা দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। যেকোন বিষয় পেতেই হবে এমন নয়, লাইফে অনেক কিছু আছে যা আমাদের ছেড়ে দিতে হয়। এই বিষয়গুলো বাবা-মার জায়গা থেকে শেখাতে হয়। ভুল আচরণটা আসলে সঠিকভাবে শাস্তিপ্রাপ্ত হচ্ছে না।

এদিকে এ ধরণের ঘটনার কোন বিচার না হওয়া ও শাস্তি না পাওয়া পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন মানবাধিকার অ্যাডভোকেট সালমা আলী।
তিনি বলেন, ‘মোবাইল ফোনে ভিডিওটা তোলা হয়েছে। আমরা প্রতিরোধ করার ব্যাপারে কি করলাম সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমরা পনেরো দিনের মধ্যে চার্জশিট দেখতে চাই।’

সামাজিক পরিমণ্ডলে এ ধরণের অপরাধের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী ও সচেতনতা বৃদ্ধি না করা গেলে এ ধরণের অপরাধ বেড়েই চলবে বলে আশংকা প্রকাশ করেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত