বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষ নেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীতে ঘুষ নেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ ও কনস্টেবল কামরুল ইসলাম।

আজ বুধবার সকালে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের নির্দেশে ওই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদের ওপর ভিত্তি করে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংবাদের খবর অনুসারে এক ব্যবসায়ীর কাছে তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। পরে ১০ হাজার টাকা নিয়েছিলেন বলে জানা গেছে।

এই বিষয়ে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শরীফুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন দ্রুত দাখিল করতে বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে