শঙ্খ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ২
চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ থেকে বাঁশখালীর খানখানাবাদের একটি স্কুলে যাওয়ার সময় শঙ্খ নদীতে স্কুল ছাত্রীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ দুর্ঘটনায় নৌকায় থাকা ২৩ ছাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ২ ছাত্রী এখনো নিখোঁজ রয়েছে। আজ সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. সাহেল তস্তুরি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ২৫ জন ছাত্রী নিয়ে তেলারদ্বীপ নৌকাটি রওনা দিলে পথে খানখানাবাদ ৯ নম্বর ওয়ার্ড শঙ্খ নদীতে এটি ডুবে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় ২৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













