‘কন্ডোম’র কারণেই ক্ষতির মুখে পর্নোগ্রাফি ব্যবসা


পর্নোগ্রাফি ছবি ব্যবসার দুনিয়ায় ধ্বস নেমেছে বলে অভিযোগ জানিয়েছেন নির্মাতারা৷ তাদের অভিযোগ ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পর্নোছবিতে পুরুষ অভিনেতাদের কন্ডোম ব্যবহার আইনত বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার ফলেই ব্যবসা ক্ষতির মুখে পড়েছে৷
মূলত এইডস রোগ নিয়ন্ত্রণ করতে লস অ্যাঞ্জেলসের পর্নো অভিনেতাদের কন্ডোম পড়ে অভিনয় আইনত বাধ্যতামূলক করা হয়৷ আইনজ্ঞরা মনে করেন, এই এইন কার্যকরী হলে এই ধরণের ছবি যারা দেখছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে৷ যেমন এই আইন প্রণয়র হয় সে বছর আইন হওয়ার আগে লস অ্যাঞ্জেলসের প্রায় ৪৮০টি পর্নো ছবি নির্মাণ করা হয়৷ তবে এই আইণ কার্যকর হওয়ার পর কন্ডোম ব্যবহার করার ফলে ২০১৩ সালে মাত্র ৪০ টি ও ২০১৪ সালের এখনও পর্যন্ত মাত্র ২০টি পর্নো ছবি তৈরি করা হয়েছে৷
পর্নোগ্রাফি প্রযোজনা কোম্পানি ভিভিড এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা স্টিফেন হার্শ জানিয়েছেন, ২০১২ সালের নভেম্বরে এই নতুন আইন প্রনয়ণের পর তারা লস অ্যাঞ্জেলস কাউন্টিতে একটিও পর্নোছবি তৈরি করেননি৷ তবে কেবল এই অ্যাঞ্জেলিস কাউন্টিতেই এই আইন জারি করা হয়েছে৷ স্টিভেন জানিয়েছেন, পর্নোছবি তৈরি করার আগে অভিনেতা অভিনেত্রীদের শরীরে এইচআইভি পরীক্ষা করে তবেই নেওয়া হয়৷ এর ফলে এইডস ছড়ানোর কোন ভয় ছিল না৷ যে অভিনেতাদের এইচআইভি থাকত তাদের বাদ দেওয়া হত৷ এছাড়াও এই ছবিতে যারা অভিনয় করেন তারা কন্ডোম ব্যবহার করতে চাননা৷ এগুলি ব্যবহারের ফলে অভিনেতারা সাবলীল ভাবে অভিনয় করতে পারেননা বলেও অভিযোগ অভিনেতাদের৷ স্টিভেন জানান, এই ছবির দর্শকরাও অভিনেতাদের কন্ডোম পড়ে দেখতে চাননা৷ এই কারণেই প্রযোজকদের একটি দল এই নতুন আইনের বিরুদ্ধে আবেদন করতে চলেছে৷
লস অ্যাঞ্জেলসে পর্নোমু্ভির ব্যবসা অনেক বড়৷ অন্তত ১০ হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত৷ এই ব্যবসার বছরে আয় প্রায় কয়েকশো কটি টাকা৷ যদিও ২০১৩ সালে পর্নো অভিনেতাদের পাঁচ জনের শরীরে এইচআইভি জীবাণু পাওয়া গিয়েছিল৷ স্টিভান জানান, ছবির বাইরে অভিনেতাদের অসুরক্ষিত যৌন জীবনের কারণেই তাদের এইডস হচ্ছে৷
এইডস হেলথ কেয়ার ফাউন্ডেশন নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি মিশেল ভাইস্টাইন জানিয়েছেন, শুধুমাত্র এইডস নয়, যৌন সম্পর্কের ফলে বিভিন্ন রোগ একে অপরের শরীরে ছড়াতে পারে৷ এই কারণকে মাথায় রেখেই নতুন এই আইন জারি করা হয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













