বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারাগারে বন্দি অপরাধীরা এক অভিনব কায়দায় মাদকপাচার করে বেড়াচ্ছে

কারাগারে আটক বন্দিরা অভিনব কায়দায় বিভিন্ন ধরনের মাদকপাচারের অপচেষ্টা চালাচ্ছেন। আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরার সময় শার্টের হাতায়, প্যান্টের কোমড়ের অংশে কখনও বা জুতার ভেতরে এসব অবৈধ পণ্য ও মাদক আনে। কিন্তু কারা নিরাপত্তা প্রহরীদের কড়া নজরদারি ও শারীরিক পরীক্ষায় অধিকাংশ সময়ই জেলবন্দি আসামিরা ভেতরে মাদক নিতে ব্যর্থ হয়।

শনিবার দুপুরে কারা অধিদফতরের (প্রিজনস) আইজি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ প্রিজনস পেজে একজন বন্দির জুতার সোলের নিচের অংশ কেটে অভিনব কায়দায় দুটি মোবাইল পাচারের অপচেষ্টাকালে আটককৃত জুতা ও মোবাইলের ছবি পোস্ট করেন।
yaba20161
এ ব্যাপারে তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। তাই কোন কারাগার থেকে এটি আটক করা হয়েছে তা জানা যায়নি।

একই দিন দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার নুর মোহাম্মদ মৃধা বাংলাদেশ প্রিজনস ফেসবুক পেজে গোপনাঙ্গে লুকিয়ে পাঁচ পুড়িয়া হেরোইনসহ আটকদের ছবি পোস্ট দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ‘কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারা মহাপরিদর্শক ও স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থায় সংযোজিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। ফলে বৃদ্ধি পেয়েছে কারারক্ষীদের মনোবল। চলছে চিরুনি অভিযান। বন্দি এবং বন্দিদের আত্মীয়স্বজনসহ সন্দেহভাজন যে কাউকেই তল্লাশি করে নিশ্চিত হচ্ছেন কারারক্ষীরা। এরই ধারাবাহিকতায় আরপি গেটে চিরুনি অভিযানে তিনজন সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ফিরুজ আলমের গোপনাঙ্গে লুকায়িত পাঁচ পুড়িয়া হিরোইন উদ্ধার করার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত