গোয়েন্দা পুলিশের দুই সদস্য বরখাস্ত : চট্টগ্রামে


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত করা দুই পুলিশ সদস্যের পরিচয় ও তাদের অপরাধ বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘পরে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তখন আপনাদের বিস্তারিত জানানো হবে। কিছুই গোপন করা হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













