বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও, ফেঁসে গেলেন শিক্ষক!

ছাত্রীর সঙ্গে নিজের ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্রে ফেঁসে গেছেন এক শিক্ষক। তিনি রাজশাহীর গোদাগাড়ীর গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়েন উদ্দিন। তিনি বালিয়াঘাট্টা গ্রামের আশরাফুল ইসলাম মাস্টারের ছেলে।

সম্প্রতি শিক্ষক ময়েন ও ওই কলেজেরই একাদশ প্রথম বর্ষের এক ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিওচিত্র বাইরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার আগে ইংরেজির শিক্ষক ময়েন উদ্দিনের কাছে প্রাইভেট পড়ত ওই ছাত্রী। তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন ময়েন। ওই ছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় শিক্ষক ময়েন তা মুঠোফোনে ভিডিও করে রাখেন। এরপর ভিডিওটি তিনি তার ল্যাপটপে সংরক্ষণ করেন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে তিনি তার ল্যাপটপ সার্ভিসিংয়ে দিলে ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ইন্টারনেটেও। এরপর সেটি স্থানীয়দের হাতে হাতে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামশুল করিম জানান, দুপুরে গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশটি শিক্ষক ময়েন উদ্দীনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

জানতে চাইলে অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরিচালনা পর্ষদের জরুরি সভা আহ্বান করা হয়। সভায় ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রাথমিকভাবেই অভিযোগের সত্যতা পায়। একারণে নৈতিক শৃংখলা ভঙ্গের অভিযোগে শিক্ষক ময়েনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অধ্যক্ষ জানান, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেয়ার পর পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে, শিক্ষক ময়েনকে স্থায়ী বরখাস্ত করা হবে কিনা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী