চট্টগ্রামে হাসপাতালের সামনে লাশ


চট্টগ্রামের খুলশী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসির নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নাসিরের বাড়ি নোয়াখালী জেলায়।
সকালে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে আসেন নাসির। তখন কর্তব্যরত গেটম্যান রাতে হাসপাতালে ঢোকার নিয়ম নেই বলে নাসিরকে জানান এবং সকাল ৬টায় আসতে বলেন।
আজ সকালে সেই হাসপাতাল গেটের ৫০ গজ দূরে নাসিরের লাশ পাওয়া যায়। তাঁর উরুতে ছুরির আঘাত ছিলে। শুধু এ কারণে একজন মানুষ কীভাবে মারা গেলেন, তা রহস্যজনক বলে মনে করেন ওসি।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













