বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও, ফেঁসে গেলেন শিক্ষক!

রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় উত্তাল হয়ে উঠেছে বালিয়াঘাট্টা গ্রাম। ময়েন উদ্দিন নামে ওই লম্পট শিক্ষকের বিচার দাবিতে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। তারা ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে প্রতিবাদ-সমাবেশ অব্যাহত রেখেছেন।

ময়েন উদ্দিন উপজেলার গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ভিডিও ফুটেজে তার সঙ্গে যে কলেজছাত্রীকে দেখা যাচ্ছে, তিনিও ওই কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষকের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে বালিয়াঘাট্টা গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অনুষ্ঠিত ওই মানববন্ধনে স্থানীয় কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতারুল হক, বাসুদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমান, সমাজসেবক শামশুল করিম প্রমূখ।

এ সময় তারা লম্পট ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেন। পাশাপাশি তাকে চাকরি থেকে বরখাস্তেরও দাবি তোলেন।

সম্প্রতি শিক্ষক ময়েনের ল্যাপটপ থেকে অশ্লীল ওই ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। এরপর তা ইন্টারনেটে যায়। এখন তা স্থানীয়দের হাতে হাতে।

স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াঘাট্টা গ্রামের ওই শিক্ষক ছাত্রীদের প্রাইভেট পড়ান। এসএসসি পরীক্ষার আগেও ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তেন। ভিডিওটি সে সময় ধারণ করা। পরে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীর সঙ্গে আরও বহুবার মিলিত হন ওই শিক্ষক। ওই ছাত্রীর বিয়ের পর সম্প্রতি ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।

স্থানীয়রা আরও জানান, ওই ছাত্রী তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে কয়েকদিন আগে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। এরপর ওই দিনই তার স্বামী তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরই মধ্যে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে ওই ছাত্রীর। বর্তমানে ওই ছাত্রী তার বাবার বাড়িতেই আছেন।

এদিকে শিক্ষক ময়েনকে চাকরিচ্যুত করার জন্য স্থানীয়রা কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর স্কুল পরিচালনা পর্ষদের একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ওই শিক্ষকের শাস্তির দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার পর থেকেই শিক্ষক ময়েন নিয়ে গা-ঢাকা দিয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালীমহল তাকে রক্ষারও চেষ্টা চালাচ্ছেন। তবে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা না হলে অভিভাবকেরা ওই স্কুল থেকে তাদের মেয়েদের প্রত্যাহারের হুমকি দিচ্ছেন।

ভুক্তভোগি ওই ছাত্রীর বাবা বলেন, লোকলজ্জায় তিনি এখন বাইরে বের হতে পারছেন না। তিনি ওই শিক্ষকের শাস্তি দাবি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী