ঝিনাইদহে যাত্রা ফেডারেশনের সম্মেলন সম্পন্ন
কনক কান্তি দাস সভাপতি ও ফয়েজুল্লাহ ফয়েজ সাধারন সম্পাদক নির্বাচিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার শিশু একাডেমী মিলনায়তনে যাত্রা ফেডারেশনের ঝিনাইদহ জেলা সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মৃনাল কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যাত্রা ফেডারেশনের সাধারন সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট হাসান কবির শাহীন। সভাপতিত্ব করেন কনক কান্তি দাস।
আলেচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কনক কান্তি দাস সভাপতি,ফয়েজুল্লাহ ফয়েজ সাধারন সম্পাদক ও শেখ রুহুল আমিনকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই শিল্প এক সময় সবাইকে উজ্জীবিত করেছে। সেই শিল্প আজ মৃত্যুর দরজায় এসে মুখ থুবড়ে পড়েছে এবং হতাশার ক্রান্তিলগ্নে যাত্রাশিল্প। তাই যাত্রাকে আমরা সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসেবে আবারো উপস্থাপন করতে চাই সাধারন্যে স্যাটেলাইটের এই ডিজিটাল যুগে।
একজন বাবা যেন সন্তানকে নিয়ে অথবা একটি শিশু তার বাবাকে নিয়ে অনায়াসেই যেন বলতে পারে ‘চলো যাত্রা দেখতে যাই’, যাত্রাকে অবশ্যই সে অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













