বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারো এক খুঁটিতে ৩ যুবককে বেঁধে নির্যাতন, জেলাজুড়ে তোলপাড়

এক খুঁটিতে ৩ যুবককে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। চুরির অভিযোগে জেলা শহরে রামগতি উপজেলার শিক্ষা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মাসুদ ও সফিউল আলমের ছেলে লিটন ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রাজন দাস সহ তিন যুবককে খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন এবং মাথার চুল কেটে বিভৎস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শহরের টাউন হলের সামনে সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের অতিউৎসাহী কতিপয় কর্মীরা এ ঘটনা ঘটায়। ঘটনাকে জেলাজুড়ে তোলপাড় চলছে। স্থানীয়রা সময়ের কণ্ঠস্বরকে জানান, ওই তিন যুবক রিকশাযোগে শহরের পোলের গোড়া এলাকা পৌঁছালে সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কয়েকজন কর্মী তাদের গতিরোধ করে চুরির অভিযোগে মারধর করে।

পরে টাউন হলের সামনে নিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে একে একে তিনজনকে বেঁধে মারধর এবং মাথার চুল কেটে শারীরিক অমানবিক নির্যাতন করে। সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী বেলাল হোসেন জানান, সকালে তাদের এক রোগীর ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় সিসি ক্যামরায় ধরা পড়লে তাদেরকে আটক করে। পরে তারা পুলিশে দেয়। এর আগে একই জায়গায় এ ধরনের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। তবে ঘটনা নিয়ে কারো কারো মাঝে সন্দেহের সৃষ্টি এবং আইন নিজের হাতে তুলে অবিনব কায়দায় পরিকল্পিত ঘটনা তৈরী করে কেউ এ সব নিয়ে বানিজ্যে জড়িয়ে পড়ছে কিনা এ বিষয়ে সজাগ ও তদন্ত করে ব্যাবস্থা নেওয়া জরুরী বলে অনেকেই দাবী তুলেছেন।

অবশ্য পুলিশ গিয়ে পরে তিন যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ময়নাল হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, তিন যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা চুরির সাথে জড়িত কিনা সে বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী