সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুয়া ঋণে কোটি টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকালে নগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান।

গ্রেপ্তার রফিকুল ইসলাম অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ছিলেন। এক বছর আগে অবসরে যান তিনি।

ফাইয়াজ আলম বলেন, বাজুবাঘা শাখায় দায়িত্ব পালনের সময় প্রায় ১৫-২০টি ভুয়া প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৩ লাখ টাকা ঋণ ইস্যু করেন রফিকুল ইসলাম। এরপর তিনি অবসরে চলে যান।

“পরে এই ঋণের টাকা আদায় না হলে ব্যাংক কর্তৃপক্ষ নিরীক্ষক দল পাঠালে তারা ওই সব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি।”

এ ঘটনায় গত ২০ জুলাই বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ইসহাক আলী বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে চারটি মামলা করেন। থানা থেকে মামলাগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও দুদকের এ কর্মকর্তা জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত