নীলফামারীতে ছাত্রী উত্ত্যক্ত করায় ঈমাম কারাগারে


নীলফামারীর জলঢাকা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নূরন্নবী (৩১) নামের এক ঈমামকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক এ আদেশ দেন।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী এসএসসির মডেল টেস্ট শেষে বাড়ি ফিরছিল। এ সময় জলঢাকা উপজেলার বকতিয়ারপাড়া উছাটারী জামে মসজিদের ঈমাম নূরন্নবী উত্ত্যক্ত করেন। অভিযোগে জানা যায়, এর আগেও তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে বিদ্যালয়ের শিক্ষকরা নূরন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আজ সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরন্নবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই ঈমামের বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়ায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













