বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে ভবদহের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর কাফরুলে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কাফরুলে কিশোরীটি তার খালার বাসায় বেড়াতে এসেছিল।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, গতকাল দুপুরে স্থানীয় এলাকার ক্যাবল ব্যবসায়ীর কর্মচারী শাওন বাসায় আসে। তখনই সে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। গতকাল রাতে মেয়েটি তার খালাকে বিষয়টি জানায়। রাতেই খালা মেয়েটিকে নিয়ে কাফরুল থানায় আসে। পরে শাওনকে আসামি করে থানায় মামলা করে।

ওসি শামীম জানান, অভিযোগের পর গতকালই শাওনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতেও পাঠানো হয়।

কিশোরীর খালা জানান, তাঁর বোনের মেয়ের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার ভবদহ এলাকায়। দীর্ঘদিন তাদের বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় কিছুদিনের জন্য সে তাঁর বাসায় বেড়াতে আসে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী