বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে! পলাতক অভিযুক্ত, গ্রেফতার তিন সহযোগী

মিথ্যে প্রেমের অভিনয় করে স্কুলছাত্রী প্রেমিকাকে ধর্ষণ করে এক বখাটে। ঘনিষ্ট এক বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ক্লিপটি ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। প্রাথমিকভাবেঐ স্কুলছাত্রী লোকলজ্জায় চুপ থাকলেও পরে বিষয়টি স্কুলছাত্রীর পরিবার ও অন্যান্য এলাকাবাসির নজরে আসার পর স্থানীয়ভাবে চলে দেন-দরবার পরে থানায় মামলা।

যশোরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের সময় ধারনকৃত সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

যশোর সদর উপজেলায় এ ঘটনা নিয়ে পুরো এলাকা জুড়েই চলছে তোলপাড়। গতকাল রোববার রাতে অভিযুক্ত যুবক ও ঘটনার সাথে জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন, অভিযুক্ত মুরাদের মা নূরজাহান, রাসেল ও ইসরাফিল (অভিযুক্ত মুল আসামী মুরাদের বন্ধু )।

ঘটনার শিকার স্কুলছাত্রীর মা সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, প্রায় ১৮ দিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও সালিশের নামে সময় ক্ষেপণ করায় ধর্ষক ছাড়াও গ্রামের কয়েকজন মাতবরের নামেও মামলা করেছেন তিনি ।

মামলার বিবরন, ভিকটিমের পরিবার ও স্থানীয়সুত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে প্রতিবেশি মুরাদ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সেই সময় মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা হয়। পরে ওই ভিডিও চিত্র ইসরাফিল ও ফাতেমা নামে দুই জনের সহযোগিতায় ইন্টারনেটে ছড়িয়ে দেয় মুরাদ। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক করা হয়। কিন্তু ধর্ষণের শিকার পরিবার বিচার না পেয়ে রোববার সন্ধ্যায় থানায় মামলা করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, ” মামলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত ও ভিকটিমের ভাস্যমতে বিয়ের প্রলোভন দেখিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটানো হয়। মূল আসামি মুরাদ এখন পলাতক । তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে” ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী