বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনাজপুরে পাঁচ বছরের কন্যা শিশুকে গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দীর্ঘ ১৮ ঘণ্টা আটকে রেখে পাশবিক নির্যাতনসহ সিগারেটের আগুনে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়া শিশু পূজা রাণীকে (৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরের জমিরহাট তকেয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পূজা রাণী ওই গ্রামের সুবাস চন্দ্র দাসের মেয়ে।

জানা গেছে, গত বুধবার ভোরে হলুদ ক্ষেত থেকে তাদের উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ওয়ার্ডেও ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

পাশবিক নির্যাতনসহ সিগারেটের আগুনের ছ্যাঁকায় তার মুখমণ্ডল ও গোপনাঙ্গসহ শরীরের স্পর্শকাতর অংশে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে।

পূজার বাবা সুবাস চন্দ্র দাস বলেন, গত মঙ্গলবার সকাল ১১টায় বাড়ির পাশের দোকানে চাটনী কিনতে গিয়ে নিখোঁজ হয় পূজা। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান না পেয়ে পরে থানায় জিডি দায়েরসহ মাইকিং করা হয়। পরদিন বুধবার ভোর রাতে বাড়ি সংলগ্ন হলুদ ক্ষেত থেকে সংজ্ঞাহীন অবস্থা পূজাকে উদ্ধার করা হয়। জ্ঞান ফিললে পূজা জানায়, প্রতিবেশী কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) ও সিঙ্গিমার বাদিয়াপাড়া গ্রামের আফজাল হোসেন তাকে পাশবিক নির্যাতনসহ সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক গোলাম আজম বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। তার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। তার গোপনাঙ্গে ম্যাগোট দেখা দিয়েছে। প্রতিদিন তার ড্রেসিং করতে হচ্ছে। মাঝে মধ্যে চোখ খুলে তাকাচ্ছে শিশুটি। ঠিকমতো কথাও বলছে না। তার মধ্যে এখনও আতঙ্ক কাজ করছে। শিশুটি সুস্থ হতে সময় লাগবে।

এ ঘটনায় সাইফুল ও আফজালকে আসামি করে মামলা করা হলেও এখন পর্যন্ত পুলিশ মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি।
থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী