মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ স্কুলছাত্রীকে আগে ধর্ষণ তার পর হত্যা!

মাদারীপুর সদর উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের একজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত দু’স্কুলছাত্রী হল- ঝিকরহাটি গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) ও একই এলাকার হাবিব খার মেয়ে হ্যাপি আক্তার (১৫)। দু’জনই মস্তফাপুর বহুমুখী বিদ্যালয়ের ৮ম শেণীর ছাত্রী ছিল। হাসপাতাল সূত্র জানায়, চার যুবক বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় দু’স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে এসে তারা বিষ খেয়েছে বলে জানায়। এরপর বিকাল পৌনে ৫টার দিকে হ্যাপি মারা যাওয়ার পর ওই চারজন পালিয়ে যায়।

পরে ৬টার দিকে সুমাইয়াও মারা যায়। সন্ধ্যার দিকে শিপন ও রফিক নামে দুই যুবককে হাসপাতালে এসে নিহত দু’জনের ব্যাপারে খোঁজ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরিবারের দাবি, মস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে বুধবার ওই দু’স্কুলছাত্রীকে অপহরণ করে পাশের কুমার নদীর পাড়ে নিয়ে যায়। এরপর ওই দু’শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর বিষ খাইয়ে তাদের হত্যা করা হয়।

নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার জানান, একই এলাকার হাশেম শিকদার ও মিন্টু শিকদারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। ১০ বছর আগে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ বাধে। এ বিষয়ে মামলা হলে মামলা তুলে নিতে হুমকিও দেয়া হয়। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
নিহত হ্যাপির চাচা বজলুর শেখ জানান, স্থানীয় প্রভাবশালীরা এ ঘটনাকে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম রাজিব জানান, নিহতদের মধ্যে একজনের শরীরের অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন ছিল। শ্লীলতাহানির পর বিষপানের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বারেক হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে শিপন ও রফিক নামের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুই ছাত্রীকে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী