শিক্ষিকাকে পিটিয়ে হত্যা করল স্বামী


সাভারে ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা আছমা আফরিনকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘাতক স্বামী মুরাদ মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর সিটি লেনে আছমার বাবার বাড়িতে ওই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানিয়েছে এক বছর আগে আছমা আফরিনের বিয়ে হয় চাঁদপুরের মুরাদ মিয়ার সঙ্গে।
কয়েক দিন আগে তারা দু’জনেই আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। সোমবার রাতে ঝগড়ার জের ধরে ওই শিক্ষিকাকে পিটিয়ে হত্যা করে স্বামী মুরাদ।
পরে মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় মুরাদকে আটক করে এলাকাবাসী সাভার মডেল থানায় পুলিশে সোর্পদ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













