ঢাকা-না.গঞ্জ পথে আবারো বাস থামিয়ে ছিনতাই


এক বছর দুই মাসের ব্যবধানে আবারো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় একটি বাস থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঘটনার শিকার উৎসব পরিবহনের যাত্রীদের অভিযোগ, তারা বার বার নিষেধ করার পরও চালক বাসটি থামিয়ে দেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বাসটির চালক ও তাঁর সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছে।
এর আগে গত বছর ৩ আগস্ট একই পথে একই পরিবহনের একটি বাসে ছিনতাইকারীরা উঠে নুরুল ইসলাম নামের ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী মারা যান।
নারায়ণগঞ্জের চাষাঢ়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ মোমেন জানান, স্বর্ণ ব্যবসায়ী ফালান ঘোষ ও প্রদীপ ঘোষ ঢাকায় স্বর্ণ ও রূপা বিক্রি করে উৎসব পরিবহনের বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। লিংক রোডের ভূঁইগড় এলাকায় বাসটি থেকে যাত্রী নামে।
এরপর কিছু দূর যেতেই দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি বাসটিকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং বাসে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ছিনতাইকারীরা ফালান ঘোষ ও প্রদীপ ঘোষের সঙ্গে থাকা সাত লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে নেমে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
বাসটি চাষাঢ়া আসার পর যাত্রীরা চালক ও তাঁর সহকারীকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালক দেলোয়ার হোসেন (৪৩) ও তাঁর সহকারী জাফরকে (৪২) আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী জানান, ওই দুই ব্যবসায়ী ছাড়া আরো কয়েকজন যাত্রীর কাছ থেকেও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা মোটরসাইকেলে ব্যারিকেড দেওয়ার পর চালককে বাসটি না থামাতে বলা হয়। কিন্তু চালক বাসটি থামিয়ে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













