হাইকোর্টে ২৮ বেঞ্চ পুনর্গঠন
ছুটি ও অবকাশ শেষে আগামীকাল রবিবার থেকে সুপ্রিমকোর্ট খুলছে। দীর্ঘ ৫১ দিন পর কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন।
এদিকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২৭ অক্টোবর এ বিষয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ২৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়। আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহা, দূর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়ামিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। এ সময় উভয় বিভাগে বেশ কিছু মামলায় আদেশও হয়েছে।
অবকাশকালীন ছুটি শেষে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ৩০ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাৎ হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













