বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার যশোরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ

যশোরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলায় সদর উপজেলার পাগলাদহ গ্রামের পঞ্চাশোর্ধ্ব আবদুল খালেককে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ধর্ষণের শিকার ওই কিশোরী যশোরে নানির বাড়িতে থেকে লেখাপড়া করে। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তারা বাবা-মা ঢাকায় থাকেন।

কিশোরীর বাবার ভাষ্য মতে, বড় মেয়ে যশোরে নানির কাছে থেকে লেখাপড়া করছে। গত বুধবার সন্ধ্যায় কোচিংয়ে পড়তে যাওয়ার সময় স্থানীয় প্রভাবশালী আবদুল খালেক তাকে জোর করে বাড়ির পাশের জঙ্গলের ভিতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। ভয়ে মেয়েটি প্রথমে কিছুই জানায়নি। পরে গত শুক্রবার রাতে তার মায়ের কাছে বিষয়টি জানায় সে। এরপর থানায় গিয়ে ধর্ষণের মামলা করা হয়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে আবদুল খালেককে আসামি করে একটি মামলা করেছেন। রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য নেয়া হবে। অভিযুক্ত খালেক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী