খালেদার দুর্নীতি মামলার শুনানি ১৫ ডিসেম্বর


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ডিসেম্বর।
রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম শুনানির নতুন দিন ঠিক করেন।
আজ (রোববার) আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ঠিক ছিল। বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুদক। ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার আসামিদের মধ্যে সাবেক পাঁচ মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ জীবিত নেই।
অন্য আসামিরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













