পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির


২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ রোববার আদালত খোলার পর সুপ্রিম কোর্চ প্রশাসনকে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।
সাব্বির ফয়েজ জানান, বহু বছর ধরে আনেক গুরুত্বপূর্ণ দেওয়ানি ও ফৌজদারি মামলা পড়ে আছে। বিভিন্ন কারণে এসব মামলা শুনানির উদ্যোগ নেয় না কেউ। এতে করে অনেক সময় বাদী-বিবাদীরাও আগ্রহ হারিয়ে ফেলেন। তাই ২০১০ সালের আগের পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আরো জানান, এ নির্দেশ অনুসারে আজ রোববার থেকে বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













