ফেসবুকে ভুয়া পোস্টের অভিযোগে ‘কথিত’ প্রেমিক রিমান্ডে


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পোস্ট দেওয়ার অভিযোগে কথিত ‘প্রেমিক’ রাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক পরিচিত নারীর অ্যাকাউন্ট ব্যবহার করে এই পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার আসামি রাজনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন ভুক্তভোগী এক নারী। এরপর আজ সকালে রাজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ অক্টোবর (সোমবার) রাতে ওই নারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়।
এতে বলা হয়, ওই নারীর মা একজনের সঙ্গে পরকীয়া করছেন। ওই নারী বিষয়টি জানার পর তাঁকে তেজগাঁওয়ের একটি বাড়িতে আটকে রাখা হয়। তাঁকে উদ্ধারের আবেদন জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













