নরসিংদীতে স্কুল পড়ুয়া মেয়েকে খুন করে মাটির নিচে লাশ পুতে রাখল বর্বর বাবা !


নরসিংদীর শিবপুর উপজেলায় মেয়ে মুনিরাকে (১৮) খুন করে মাটির নিচে লাশ পুতে রাখে বাবা খোরশেদ আলম।
রোববার রাতে উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের বাড়ি থেকে মাটি খুঁড়ে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।
মুনিরা নরসিংদী ইমপেরিয়াল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ছিলেন। সে খোরশেদ আলমের চতুর্থ কন্যা ছিল।
এদিকে ঘটনা জানাজানির পর মুনিরার বাবা-মাসহ পরিবারের সব সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে মুনিরা নিখোঁজ ছিল। রোববার বিকালে তার বড় বোন নাদিরা বেগম পাশের বাড়ির আওয়ামী লীগ নেত্রী খাদিজা বেগমের সঙ্গে আপসোস করতে করতে পরিবারের নেক্কার জনক ঘটনাটি বলে দেয়।
আড়ালে গিয়ে ঘটনাটি খাদিজা এলাকার ইউপি মেম্বার আমির চাঁন মিয়াকে জানায়।
আমির চাঁন মিয়া বলেন, সন্ধ্যায় বিষয়টি শিবপুর থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুরে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, খোরশেদ মেয়েকে খুন করে লাশ গুম করেছে তা জানা যায়নি। বিকালে পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেও জানান ইউপি সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













