রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি

সাভারে ১০ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে তার বড় বোন আজ মঙ্গলবার ভোরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটে পাঠায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আমজাদুল হক জানান, সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে শিশুটির বড় বোন ও ভগ্নিপতি মঙ্গলবার ভোর পৌনে সাতটার দিকে শিশুটিকে নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সোমবার দিবাগত রাতের কোন এক সময় ধর্ষণ করা হতে পারে। শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত শিকিৎসা ও আইনি সহায়তা পাওয়ার সুবিধার্থে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটে পাঠনো হয়েছে।

এলাকাবাসী জানায়, শিশুটির গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলায়। দেড় বছরের ছোট ভাইসহ শিশুটি মাকে নিয়ে সাভারের আড়াপাড়ায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে। বিভিন্ন বাসা বাড়িতে রান্নার কাজ করে তার বিধবা মা জীবিকা নির্বাহ করে বলে জানা যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযুক্ত ধর্ষণকারীকে সনাক্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে বলে আশাবাদী তিনি।

এএসপি মাহাবুবুর রহমান আরো বলেন, সাভার থানা পুলিশের একটি দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের সদস্যদের সাথে আলাপ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত