শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে নগ্ন ছবি পাঠিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

ফের ফেসবুকে ব্ল্যাকমেলের ফাঁদে পড়ল এক কিশোরী। ফটোশপের কারিকুরিতে প্রথমে তার নগ্ন ছবি তৈরি, পরে কিশোরীর প্রোফাইল হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্কর এজিসি বোস কলেজের ছাত্র। তার বাড়ি এন্টালি থানা এলাকায়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে কৃষ্ণশঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিলজলার জিএস রোডে বছর ষোলোর নমিতা (নাম পরিবর্তিত) নিয়মিত ফেসবুকে চ্যাট করত। পুলিশকে নমিতা জানিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে কৃষ্ণশঙ্কর। যার সঙ্গে তার আগে কোনও পরিচয় ছিল না। এমনকী, ফেসবুকেও তাদের মধ্যে যোগাযোগ ছিল না। নমিতার অ্যাকাউন্টটি হ্যাক করার পর তার পাসওয়ার্ড পালটে দেয় কৃষ্ণশঙ্কর। ফলে নিজের অ্যাকাউন্টটি খুলতে সমস্যা হয় নমিতার। বাধ্য হয়ে নতুন একটি অ্যাকাউন্ট খোলে। নতুন অ্যাকাউন্ট থেকে ফের সোশাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে কথাবার্তা চলতে থাকে নমিতার।

এদিকে, নমিতার পুরোনো অ্যাকাউন্টটি তখন কৃষ্ণশঙ্করের কবজায়। এই অ্যাকাউন্টটি থেকে নমিতার ছবি সংগ্রহ করে সে। ছবিগুলি নানাভাবে বিকৃত করে প্রযুক্তির ব্যবহার করে। ফটোশপের মাধ্যমে নমিতার নগ্ন ছবিও তৈরি করে কৃষ্ণশঙ্কর। এরপর নমিতারই পুরোনো অ্যাকাউন্ট থেকে তার নতুন অ্যাকাউন্টে ছবিগুলি পাঠাতে থাকে। শুরু হয় ব্ল্যাকমেল করার চেষ্টা। নমিতাকে বলা হয়, ১০ হাজার টাকা দিতে। তা না হলে ছবিগুলি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেবে কৃষ্ণশঙ্কর। মাসখানেক ধরে চলতে থাকে হুমকি ও ব্ল্যাকমেলের ঘটনা।

অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নমিতা। গত ১৮ জুলাই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে কৃষ্ণশঙ্করের খোঁজ শুরু হয়। তাকে খুঁজতে মাস তিনেক সময় নেয় পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা চলছে। তবে গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত কৃষ্ণশঙ্করের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত