আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ
রাজধানীতে আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে ঢাকায় এসেছিলেন। মগবাজারের একটি হোটেলে শুক্রবার বিকেলে ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে দাবি করেছেন কিশোরীর বাবা। এ ঘটনায় শনিবার রমনা থানায় একটি মামলাও করেছেন তিনি।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, “শুক্রবার বিকেলে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে তার বাবা শনিবার দুপুরে দুই জনকে আসামি করে একটি মামলা করেছেন।” ওই কিশোরীর বাড়ি জামালপুরের সরিয়াবাড়ি এলাকায়।
এএইচসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিনি ঢাকার মৌচাকে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। একটি কর্মজীবী মহিলা হোস্টেলে থেকে তিনি কোচিং করতেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, “এলাকার পূর্ব পরিচিত বন্ধু শাকিল ও শাকিলের বন্ধু নিলয় ওই কিশোরীকে মগবাজারের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।” তদন্ত করে আসামিদের গ্রেপ্তারেরে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













