রংপুরে জেএমবির চার সদস্য গ্রেপ্তার


রংপুরে চন্দনপাট শাহবাজপুর চাপড়ার দোলা এলাকার পরিত্যক্ত এসএমবি ইটভাটায় অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুইপক্ষের ‘বন্ধুকযুদ্ধে’ চার পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল চারটি ককটেলসহ অসংখ্য দেশীয় অস্ত্র ও জিহাদি বই।
রোববার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় বেলা সাড়ে ১২ টায় একটি সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।
রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম আজিজ জানান, জেএমবি সদস্যরা রাতে একত্রিত হচ্ছে এ খবর রাত একটার দিকে পেয়ে রাত দুটার দিকে এএসপি আতাউর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। জেএমবি সদস্যরা পুলিশের আগমন টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় এসআই মাসুদ রানা, মামুনুর রশিদ সদস্য আসাদ ও আব্দুল খালেক আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি বলেন, আটক জেএমবি বেলাল (৪৬), এরশাদ আলম (২৭), আশরাফুল আলম (২৩) ও আল আমিন (২০)। এদের মধ্যে বেলাল এর বাড়ি পীরগাছার দুর্গাপুর এলাকায়। আর এরশাদ আলম, আশরাফুল ইসলাম, আল-আমিনের বাড়ি পীরগাছার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে।
পুলিশ জানায়, গত বছরের তিন অক্টোবর রংপুরের কাচু আলুটারীতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোসিও। এর তিনতিন পরই খুন হন পীরগাছার মাজারের খাদেম ও আওয়ামী লীগ নেতা রহমাত আলী। ওই দুই মামলার প্রধান আসামি ও জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার বাড়ি এই পশুয়া গ্রামে। এই গ্রামে বাড়ি জেএমবি সদস্য ইসহাকের বাড়িও।
পুলিশ বলছে, এই গ্রামেই জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার প্রধান আসামি ও আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, আবু সাইদ লিখন, ও সাখাওয়াত ও ইসহাক কারাগারে আছে। পলাতক আছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আনসারী ও সাদ্দাম হোসেন। আর দুই আসামি রায়হান ও বাইক হাসান বন্ধুকযুদ্ধে রাজশাহী ও ঢাকায় নিহত হয়েছে।
জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আটজন। এর মধ্যে গ্রেপ্তার আছে চার জন। পলাতক দুই জন আর মারা গেছে দুই জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













