বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, মোবাইলে ভিডিও ধারণ

স্বামীর সাথে পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু তাই নয় দুর্বৃত্তরা ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করেছে বলেও জানিয়েছেন ধর্ষিত গৃহবধূ।

জানা গেছে, ধর্ষিত গৃহবধূর বাড়ি মাগুরা শহরের খালকুল পাড়ায়। আজ বুধবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানায়, দীর্ঘদিন সে ও তার ৩ সন্তানের খোঁজ খবর না নেওয়ায় স্বামী ইয়ারুল ইসলামের নামে তিনি সম্প্রতি মাগুরা আদালতে মামলা করেন। এই মামলায় স্বামী দুই মাসের জন্য জেলহাজতে ছিল। মামলা দায়েরের পর থেকেই স্বামী ইয়ারুল তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।

এরই এক পর্যায়ে সে জেল থেকে বেরিয়ে তার ওপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ বুধবার বিকেলে মোবাইল ফোনে অজ্ঞাত অপর এক মহিলা তার স্বামীর সাথে বিরোধ মেটানোর জন্য এক ফকিরের কাছ থেকে তদবির নিয়ে দেওয়ার কথা বলে তাকে আলমখালী এলাকার একটি ইট ভাটায় ডেকে নিয়ে যায়।

সেখানে পৌঁছানো মাত্রই তাকে একটি ঘরের মধ্যে আটকে অপর এক ব্যক্তি ধর্ষণ করে। পাশাপাশি অন্য কয়েকজন ব্যক্তিকে দিয়ে ধর্ষণের দৃশ্য ভিডিও করে এ ঘটনা নিয়ে মামলা করলে এটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূ সন্ধ্যার দিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। ধর্ষণকারীর নাম সালফাত বলে জানান তিনি।

গৃহবধূ আরো জানায়, সে(সালফাত) ছোট আবালপুর গ্রামে তার বাড়ি মাগুরার শালিখায়।

এ ব্যাপারে মাগুরা সদর থানার এসআই শামীম হোসেন জানান, ধর্ষিতা ও তার বাবার বাড়ির লোকজনের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ষিত গৃহবধূ ভিডিওটি এখানে প্রকাশ করা হয়নি

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী