শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের কারণেই নারী পুলিশ সদস্যের আত্মহত্যা, অপর পুলিশ সদস্য গ্রেফতার

সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশ ব্যারাক থেকে পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে আশুলিয়া থানা সংলগ্ন পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকির হোসেন নামে এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কনস্টেবল পদে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি থানা থেকে পালিয়ে যান।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, পুলিশ সদস্য সাবিনা ইয়াসমিন আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। এতে কনস্টেবল জাকির হোসেনকে তিনি দায়ী করেছেন। আশুলিয়া থানায় যোগদানের পর জাকির হোসেনের সঙ্গে সাবিনা ইয়াসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু জাকির হোসেন বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি সাবিনার কাছে গোপন করেন। কিছুদিন আগে বিষয়টি জানতে পান সাবিনা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় জাকিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, সাবিনা ইয়াসমিন ৫ বছর আগে পুলিশে যোগদান করেন। এক বছর ধরে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। গতকাল দুপুরে খাবার খেতে ব্যারাকে নিজকক্ষে যান সাবিনা। কিন্তু দীর্ঘসময় পরও ফিরে না আসায় সহকর্মীরা সাবিনার কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী