বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে অস্ত্রের মুখে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ

সাভারের আশুলিয়ায় নিজ ভাড়া বাসায় এক স্কুল শিক্ষিকা ধর্ষণের স্বীকার হয়েছেন এবং তা মুঠোফোনে ধারণ করেছে ধর্ষক। এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে নাজমুল আলম দেওয়ান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওই শিক্ষিকা নিজেই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার ব্যবহারকৃত মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি তারা।

আশুলিয়া থানার পরিদর্শক আকবর আলী জানান, গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিজ ভাড়া বাসায় ধর্ষণের শিকার হন। স্থানীয় তৈয়বপুর এলাকার নাজমুল আলম দেওয়ান ও অপূর্ব দাস ওরফে অপু (৩০) কৌশলে ওই বাসায় ঢুকে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করারও হুমকি দেন তারা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দুইজনকে আসামি করে থানায় ওই শিক্ষিকা মামলা করেছে। আসামিদের মধ্যে নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। অপূর্ব দাস অপুকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

গ্রেফতার নাজমুল আলম দেওয়ানকে আজ শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে এবং ধর্ষিতা ওই শিক্ষিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলেও জানান তিনি।

স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ‘নাজমুল আলম ও অপু নামে ওই দুই যুবক আগেও কয়েকজন পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এর মাধ্যমে বিভিন্নভাবে ব্যাকমেইল ও টাকার হাতিয়ে নেয়। এই ঘটনার থানায় জানানোর পর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী