চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ


চট্টগ্রাম বন্দরের ক্লিঙ্কার জেটিতে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নোঙর করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর রেডিও কন্ট্রোল রুম দুই জাহাজের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম সারোয়ার জানান, বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিংকার ভর্তি পানামা পতাকাবাহী জাহাজ এমভি সমীর জেটিতে আসার সময় বন্দর জেটির কাছে নোঙর করে রাখা এমভি গাজীকে ধাক্কা দেয়। এতে এমভি গাজী নোঙর ছিঁড়ে কর্ণফুলীর আউটারে চলে যায় এবং জাহাজটি ব্যাপক ক্ষতি হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তিনি আরো বলেন, জাহাজ দুইটি সিমেন্টের ক্লিঙ্কার ভর্তি ছিল। দুর্ঘটনার কারণে বেশ কয়েক ঘণ্টা চ্যানেলটি অনিরাপদ ছিল। বন্দর কর্তৃপক্ষ দ্রুত কাজ করে চ্যালেনটি নিরাপদ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













