বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিচারপতির স্বাক্ষর জালিয়াতিতে আ’লীগ নেতা গ্রেফতার

হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার তিতুদহ গ্রামের নিজ বাড়ি থেকে শুকুর আলীকে গ্রেফতার করা হয়। সে তিতুদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, আওয়ামীলীগ নেতা শুকুর আলী মেলা পরিচালনার জন্য আবেদন করেছিল।আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত তিতুদহ ইউনিয়নের গড়াইটুপিতে মেলা পরিচালনার অনুমোদন দেয়।

কিন্তু মেলার নামে মেয়েদের উলঙ্গ নাচ ও প্রকাশ্যে জুয়া চলায় মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে মেলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন।

কিন্তু অবৈধভাবে আরও এক সপ্তাহ মেলা চালিয়ে যায় আয়োজকরা। পরে ৯ আগষ্ট ইজারাদার শুকুর আলী হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির স্বাক্ষর জাল করে একটি ভুয়া পিটিশন আদেশ ঢাকা থেকে চুয়াডাঙ্গা সদর থানা বরাবর পাঠান। বিচারপতির স্বাক্ষর করা ওই পিটিশনে চুয়াডাঙ্গার গড়াইটুপির মেলা আরও দুই মাস পরিচালনার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।

দুই বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আওয়ামলীগ নেতা শুকুর আলীসহ অজ্ঞাত আরও ৫০ জনের নামে একটি মামলা করেন। এ মামলার পর শুকুর আলী দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রবিবার সকালে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী