Archives
now browsing by author
এবার জুটি বাঁধছেন আদিত্য-আলিয়া
বক্স অফিসে একটার পর একটা ছবি মুখ থুবড়ে পড়েছে। তা সত্ত্বেও কপাল মন্দ নয় অভিনেতা আদিত্য রায় কাপুরের। জন গ্রিনের লেখা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ বই অবলম্বনে তৈরি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন্স’। ’ ছবিতে আদিত্যর বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। বলিউড সূত্রে খবর, ‘হেজেল গ্রেস’’ চরিত্রটির জন্য প্রথম থেকেই আলিয়াকে ভেবে রেখেছিলেন করণ। তবে মনের মতো নায়ক পাচ্ছিলেন না। সম্প্রতি ‘ওকেবিস্তারিত পড়ুন
মোনালিসার সমকামী দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে
বিগ বস ১০ প্রতিযোগী মোনালিসার অভিনীত একটি সমকামী দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। বাংলা ভাষার এই ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। তিনি বাঙালি। ভোজপুরি ছবির পাশাপাশি টেলিভিশনে কয়েকটি বাংলা অনুষ্ঠানেও কাজ করেছেন। সেখান থেকেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল সাইটে। সাহসী হিসেবে মোনালিসার খ্যাতি আছে। দেড় ইশকিয়া ছবিতে মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় ইতস্তত করেন। অস্বস্তি হয়েছিল তাঁদের। কিন্তু মোনালিসার যে ভিডিওটিবিস্তারিত পড়ুন
বর্তমান সরকার আয়ুর্বেদ সেক্টরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার আয়ুর্বেদ সেক্টরকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আজ সকালে রাজধানীর বকশীবাজারে অবস্থিত তিব্বিয়া হাবিবিয়া কলেজ হাসপাতালে আয়োজিত বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষাসহ প্রতিটি সেক্টরে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে। স্বাস্থ্য খাত তার মধ্যে অন্যতম। খাদ্যমন্ত্রী বলেন, আগে যারা শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করত তারা আয়ুর্বেদিতে পড়ালেখা করতো। মাঝখানে এরবিস্তারিত পড়ুন
টি–টোয়েন্টিতে টাইগার একাদশে নাটকীয় পরিবর্তন, ফিরলেন তাইজুল
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে সিরিজে অভিষিক্ত লেগ স্পিনার তানভীর হায়দার। দলে ঢুকেছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাজে ফর্মের কারণে শেষ দুই ওয়ানডের একাদশ থেকে বাদ পড়া সৌম্য সরকার আছেন টি-টোয়েন্টি দলে। আছেন শুভাগত হোম চৌধুরীও। মুশফিকুর রহিমও দলে নেই। তবে সেটা চোটের কারণে। সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। টি-টোয়েন্টিতে তাঁর না খেলার বিষয়টি আগেই জানা ছিল। টি-টোয়েন্টি সিরিজেও উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন নুরুলবিস্তারিত পড়ুন
‘তিন ম্যাচ দিয়েই আমাদের বিচার করা ঠিক না’


আড়াই বছর পর ওয়ানডেতে ধবলধোলাই বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা। এই ব্যর্থতায় হতাশ হলেও ভেঙে পড়ছেন না মাশরাফি বিন মুর্তজা। ব্যর্থতার মধ্যেই খুঁজে নিচ্ছেন সান্ত্বনার নুড়ি-পাথর। গত আড়াই বছর বাংলাদেশ ধারাবাহিক সাফল্য পেয়েছে দেশের মাটিতে, বিশেষ করে ওয়ানডেতে। কিন্তু ওয়ানডেতেই কিউইদের কাছে ৩-০ ব্যবধানে হার। যে দুই সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি খাবি খায়, সেই টি-টোয়েন্টি ও টেস্ট সামনে। বিরূপ কন্ডিশনে এই দুই সিরিজেও ভরাডুবিরবিস্তারিত পড়ুন
আল-সিনেক এলাকায় বর্ষ বরণের আগে জোড়া হামলা, নিহত ২৭
মধ্য বাগদাদের আল-সিনেক এলাকায় ব্যস্ত এক বাজারে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ হতাহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছে বলে এএফপির খবরে বলা হয়। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীতে যে প্রস্তুতি চলছে, তাতে বিঘ্ন ঘটাতেই এসব হামলা বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলের কাছাকাছি একটিবিস্তারিত পড়ুন
মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে চালকের মৃত্যু, দু’জনের অবস্থাও আশঙ্কাজনক


বেনাপোলে চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টার বেনাপোলের ছোট আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক চঞ্চল (১৮) মারা যান, গুরুতর আহত হয় নিহতের ২ বন্ধু মোটরসাইকেল আরোহী সোহেল রানা (১৭) ও আমিনুর (১৮)। সেলফি তুলতে গিয়ে এখানেই ঘটে দুর্ঘটনানিহত চঞ্চল ছোট আঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। একই গ্রামের বাসিন্দা আহত সোহেল মৃত সাবের আলীর ছেলে আর আমিনুর আফতাবের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরাবিস্তারিত পড়ুন
আড়াই বছর পর ধবলধোলাইয়ের লজ্জা!
২৬ আগস্ট ২০১৪ থেকে ২৫ ডিসেম্বর ২০১৬—বাংলাদেশ ওয়ানডেতে ‘ধবল ধোলাইমুক্ত’ ছিল এ সময়টা। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের সব ম্যাচই হেরেছিল বাংলাদেশ। এরপর ধারাবাহিক সাফল্যে ‘ধবলধোলাই’কে অতীতের ব্যাপারই মনে করা শুরু করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পুরোনো লজ্জাটা নতুন করে ফিরে এল প্রায় আড়াই বছর পর। গত আড়াই বছরে বাংলাদেশ সব কটি সিরিজই খেলেছে নিজেদের মাঠে। সাফল্যের সে সব গল্প হয়তো এখন অপ্রাসঙ্গিকই মনে হবে। মানুষ থাকতে চায় বর্তমানে। কিন্তুবিস্তারিত পড়ুন
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ
ইংরেজী বছরের বিদায় এবং নববর্ষকে বরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই দিন ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সাথে রাখার জন্য অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর। প্রোক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টিবিস্তারিত পড়ুন
প্রীতম-নায়লার ‘কার জন্য’ (ভিডিও)
ত্বক মসৃন নাকি শুস্ক/ এই চিন্তায় থাকো মগ্ন/ লিপ এ লিপ গ্লস/ চুলে হাইলাইট/ যেন অতি গুরুত্বপূর্ণ/ মাসে পার্লার চার চার বার/ হয়ে উঠতে অনন্য/গায়ে উপটান মেখে রোজ স্নান/ ধরে রাখতে লাবণ্য/ কার জন্য? কার জন্য? এসবের উত্তর পাওয়া যাবে জনপ্রিয় গায়ক প্রীতম আহমেদের ‘কার জন্য’ গানটিতে। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ হয়েছে প্রীতম আহমেদ ফিউচারিং নায়লা নাঈমের ‘কার জন্য’ গানটি। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ভোট ফর ঠোঁট’র পর নায়লার সঙ্গে প্রীতমের এটি দ্বিতীয়বিস্তারিত পড়ুন













