শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ঢাকায় নেমেছে অতিরিক্ত ১০,০০০ পুলিশ

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীর নিরাপত্তা বাড়াতে ঢাকায় অতিরিক্ত ১০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পুলিশ শহরের রাস্তায় টহল দেবে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত। পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতেই এতো সংখ্যক পুলিশ নামানো হচ্ছে। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে আতসবাজি ও পটকা ফোটানোর ওপরেও। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিবিস্তারিত পড়ুন

কাঠগড়ায় ‘ভালো করা’ ইমরুল

তিন ওয়ানডে মিলে ১১৯ রান। সফরে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তারপরও কাঠগড়ায় ওপেনার ইমরুল কায়েস। তার কারণও আছে। এই যেমন: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অবিবেচকের মতো রান নিতে গিয়ে আউট হয়েছিলেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। তার সঙ্গে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। ওই রানআউট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় ইমরুল। একেবারে কাঠগড়ায় বাংলাদেশের এ ওপেনার। শেষ ওয়ানডেতে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের ওপেনিং জুটিতে বড়বিস্তারিত পড়ুন

বোলিংয়ে শীর্ষ দশে থেকে বছর শেষ মাশরাফি-সাকিবের

ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে থেকে বছর শেষ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন র‌্যাংকিংয়ের তথ্য জানানো হয়। ওয়ানডেতে সাকিব আল হাসান রয়েছেন ৫ম স্থানে। অন্যদিকে মাশরাফি রয়েছেন ১০ নম্বরে। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এদিকে ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। টেস্টে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেনবিস্তারিত পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন মার্টিন গাপটিল

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েন মার্টিন গাপটিল। শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেননি তিনি। এই চোটের কারণে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না কিউই এই হার্টহিটার ব্যাটসম্যান। তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছেন নেইল ব্রুম। দীর্ঘ ছয় বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ব্রুম। ভালো খেলার ফলও পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডেতে তার রানের পরিসংখ্যান ২২, ১০৯ ও ৯৭। তাই মাশরাফিদের বিপক্ষে টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

এমপি লিটন গুলিবিদ্ধ

শিশু সৌরভকে গুলি করে বছরজুড়েই আলোচনায় ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন। বছরের শেষ দিনে নিজেই গুলিবিদ্ধ হয়ে ফের আলোচনায় এলেন তিনি। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি শাহাবাজে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা জানান, সংসদ সদস্য লিটন তার নিজ বাড়ির উঠোনে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজ ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। সুন্দরগঞ্জ থানাবিস্তারিত পড়ুন

হঠাৎ একি হলো মাহমুদউল্লাহর

গত দুটি বছর বাংলাদেশ দলের সাফল্যে সামনের কাতারে থেকে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মাহমুদউল্লাহ। মিডলঅর্ডার ব্যাটিংয়ে বাংলাদেশ দলের আস্থার প্রতীক বলা হয় তাঁকে। অথচ বেশ কিছুদিন ধরে হাসছে না তাঁর ব্যাট। চলমান নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডের একটিতেও ব্যাট হাতে সাফল্য পাননি মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে শূন্য, দ্বিতীয় ম্যাচে ১ এবং তৃতীয় ম্যাচে ৩ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, হঠাৎ কী হলো এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।বিস্তারিত পড়ুন

নায়িকা মাহির বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

শিল্পী সমিতিতে নায়িকা মাহির বিরুদ্ধে অভিযোগ করলেন পরিচালক শাহনেওয়াজ শানু। ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে কিছুদিন শুটিং করার পর নতুন করে আর শিডিউল দিচ্ছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিছুদিনের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান। অমিত হাসান বলেন, ‘গত বৃহস্পতিবার পরিচালক শাহনেওয়াজ শানু লিখিতভাবে মাহির বিরুদ্ধে অভিযোগ করেন যে, কিছুদিন শুটিং করার পর নতুন করে আর ছবির জন্য শিডিউল দিচ্ছেন না মাহি।বিস্তারিত পড়ুন

দেশীয় বিনোদনে পাঁচ আলোচিত ঘটনা

আজ ২০১৬ সালের শেষ দিন। বছরটি জুড়েই দেশীয় বিনোদনের দুনিয়ায় ছিল নানা ধরনের আলোচনা। শুধু আলোচনা নয়, তর্কবিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভক্ত-দর্শক, অর্থাৎ সাধারণ মানুষ। বিনোদন জগতের সে রকম আলোচিত ঘটনা নিয়েই এই আয়োজন। এক প্রথমেই বলা যায়, ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা। বছরের শেষে এসেও খোঁজ মেলেনি তাঁর। মার্চে পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির শুটিংয়ে শেষ দেখা গিয়েছিল এই জনপ্রিয় নায়িকাকে। এর পর থেকেই তিনি নিখোঁজ। বছরজুড়ে সিনেপাড়ার কেউ তাঁরবিস্তারিত পড়ুন

৭ জানুয়ারি সরকার বাধা দেবে না, আশা বিএনপির

গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার ৭ জানুয়ারির সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা সমাবেশে বাধা দেবে না বলেই আশা করছেন বিএনপির নেতারা। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদের নির্বাচনের দিনটিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এ বছর দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এ সমাবেশে বাধা দিলে সরকারের ‘ফ্যাসিবাদী মুখোশ’ জাতির সামনে নতুন করে উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে সরকারের গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

প্রেমিককে দিয়ে রাষ্ট্রদূত স্বামীকে হত্যা

ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত তার স্ত্রীর ব্রাজিলীয় প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ঘাতক এক পুলিশ কর্মকর্তা ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য স্বীকার করেছেন। রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিস (৫৯) সোমবার পুলিশ কর্মকর্তা সার্জিও গোমেজ মোরেইরার হাতে খুন হয়েছেন বলে রিও পুলিশ জানিয়েছে। রিও’র হত্যা তদন্ত বিভাগের প্রধান এভারিস্ত পোনটেস শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বৃহস্পতিবার রিওতে আমিরিদিসের মরদেহ আগুনে পুড়ে যাওয়া ভাড়ায় চালিত গাড়ির ভেতর থেকে উদ্ধার করাবিস্তারিত পড়ুন