Archives
now browsing by author
নতুন বছরে জনগণকে পাশে চান খালেদা জিয়া


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। তিনি বলেন, ‘বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাই।’ খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে গণমাধ্যমেবিস্তারিত পড়ুন
নতুন বছরে নতুন টার্গেট নিয়ে আসছে আওয়ামী লীগ


এখনও দুই বছর বাকি জাতীয় সংসদ নির্বাচন আসতে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৭ সালেই নির্বাচনকেন্দ্রিক সম্পূর্ণ ‘গ্রাউন্ড ওয়ার্ক’ শেষ করে ফেলতে চায়। তাইতো দলটির নতুন বছরের নতুন টার্গেট হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মনে করেন, দল টানা ক্ষমতায় থাকার ফলে সংগঠন অনেকাংশে অসংগঠিত হয়ে পড়েছে। নির্বাচনের আগেই তাই দলকে গুছিয়ে নিতে হবে। দলে টানাপড়েন রেখে নির্বাচন মোকাবিলা করা এবং তাতে বিজয় ছিনিয়ে আনা কষ্টসাধ্য কাজবিস্তারিত পড়ুন
বছরের হাস্যকর বিয়ের পাত্রী অপু বিশ্বাস


ঢাকাই চলচ্চিত্রের কুইন অপু বিশ্বাস ছিলেন চলতি বছরের সবচেয়ে হাস্যকর বিয়ের পাত্রী। শুধু তাই নয়, শাকিবের সন্তানের মা বানিয়ে দেয়া হয়েছিলো তাকে। মিথ্যা, গুজবে ভরপুর এসব খবর অপুকে পৌঁছে দিয়েছে হাস্যকর বিয়ের আসরে। এখনও বাজছে সেই বিয়ের সানাই। এ বছরের মাঝামাঝি সময় থেকে একেবারে হাওয়া হয়ে যান অপু বিশ্বাস। প্রযোজক, পরিচালক, সহকর্মী কারো কাছেই মেলেনি নায়িকার খোঁজ। হঠাৎ জানা যায়, তিনি শিলিগুড়িতে তার এক আত্মীয়র বাসায় রয়েছেন। তার এমন আত্মগোপন এবংবিস্তারিত পড়ুন
গণতন্ত্র এখন পথের ধূলায়: রিজভী


বাংলাদেশের ইতিহাসের গতিপথে গণতন্ত্র এখন পথের ধূলায় লুটোপুটি খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশবাসী জানে না কবে তারা দাসত্বের কবল থেকে মুক্ত হবে। শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুখরোচক গণতন্ত্রে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকারই কথা। কারণ তারা দেশে নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্নমত সহ্য করতে পারে না। তাই এরাই বারবার গণতন্ত্রের পথচলাকেবিস্তারিত পড়ুন
নাটক নিয়ে নাটকীয়তা বছরজুড়ে
বলা চলে, টেলিভিশন নাটক নিয়ে নাটকীয়তায় একটা বছর পার হলো। এ নিয়ে প্রশ্নে প্রশ্নে কেটেছে ২০১৬। যেনো চাওয়া পাওয়ার কেনো সমীকরণ মিলতে নেই। বছরজুড়েই দর্শকদের অভিযোগের পাল্লাটা একরকম ভারিই থেকে গেছে। ভালো নাটকের অভাববোধতো বটেই, নাটক প্রচারের সময় বিজ্ঞাপন বাড়াবাড়ি নিয়েও কথা ওঠে। অনেকেরই ভাষ্য-এটি বিরক্তিকর। আর এ অত্যাচার বাদ ছিল না ঈদ ও বিশেষ দিবসের নাটকের বেলায়ও। নাট্যনির্মাতাদেরও অভিযোগের শেষ নেই। মানহীন নাটকের কারণ হিসেবে তারা সাফাই গেয়েছেন বাজেট স্বল্পতারবিস্তারিত পড়ুন
তামিম-ইমরুলের ৪ হাজার


নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই হলেও শেষ ওয়ানডে দিয়ে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের দু’উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটে দেশের হয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম-ইমরুল জুটি। মাইলফলক ছুঁতে কিউইদের বিপক্ষে নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে তাদের দরকার ছিল ৫ রান। ইনিংসের শুরুতেই তা করে ফেলেন তারা। এরপর ১০২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল। এ নিয়েই বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। তবেবিস্তারিত পড়ুন
ওবামাকে নববর্ষের শুভেচ্ছা পুতিনের


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের রেশ ধরে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সবশেষ ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে সে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ দিলো যুক্তরাষ্ট্র। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে। টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পরিবার, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাবাসীকে। একই সঙ্গে পোস্ট করেছেন একটি শুভেচ্ছা কার্ডও। শুভেচ্ছা কার্ডে লেখা আছে, রাশিয়ায় কর্মরত সব মার্কিন কূটনীতিকদের সন্তানদের মতো নতুনবিস্তারিত পড়ুন
যে পিঁপড়ার কামড়ের চেয়ে গুলি লাগা আরামদায়ক (ভিডিও)
জীবনে দু-একবার বোলতা কিংবা ভিমরুলের কামড় খাননি এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিল। ছোট্ট আকৃতির এই প্রাণীর বিষচুম্বন যার শরীরে লাগে তিনিই অনুধাবন করতে পারেন- কি যাতনা বিষে…। এ তো গেল আমাদের দেশীয় বোলতা বা ভিমরুলের কথা। কিন্তু মধ্য এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা মেলে ‘বুলেট অ্যান্ট’ নামক এক প্রকার বিষধর পিঁপড়ার, যা পৃথিবীর ‘সবচেয়ে বিষধর পিঁপড়া’ বলে অভিহিত। বিশেষজ্ঞরা বলেন, বুলেট অ্যান্টের দংশনে অনুভূত ব্যথা শরীরে একটি বুলেট বিদ্ধ হওয়ারবিস্তারিত পড়ুন
বাণিজ্যমেলার উদ্বোধন কাল, টিকেট মিলবে অনলাইনে


নতুন বছর ২০১৭ সালের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন। তবে উদ্বোধন হতে যাওয়া এ মেলার প্যাভিলিয়ন ও সাধারণ স্টল তৈরির কাজ এখনও শেষ হয়নি। পূর্ণাঙ্গভাবে এ কাজ শেষ হতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বাণিজ্যমেলায় প্রবেশের ক্ষেত্রে এবারই প্রথম টিকেট পাওয়া যাবে অনলাইনে। সহজ ডটকমের মাধ্যমে অনলাইনে আগে থেকে টিকেটবিস্তারিত পড়ুন
পাকিস্তান সব সোনা লুট করে নিয়ে গেছে: কৃষিমন্ত্রী


পাকিস্তান ১৯৭১ সালে যুদ্ধে হেরে বাংলাদেশে ব্যাংকে রাখা আমাদের সব সোনা লুট করে নিয়ে গেছে। শুধু তা নয় তারা বাংলাদেশের ব্যাংকে থাকা সব টাকা পুড়িয়ে দিয়ে যায়। বিজয় দিবসের পরে মতিঝিল এলাকায় গেলে পোড়া টাকার গন্ধ পাওয়া যেত। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ শনিবার বিসিএসআইআর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত আজীবন সম্মাননা প্রদান ও বার্ষিক সাধারণ সভা-২০১৬ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান আমলে বিজ্ঞানের বিষয়ে এ বাংলায় কোনবিস্তারিত পড়ুন













