ওবামাকে নববর্ষের শুভেচ্ছা পুতিনের


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের রেশ ধরে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সবশেষ ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে সে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ দিলো যুক্তরাষ্ট্র। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে।
টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পরিবার, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাবাসীকে। একই সঙ্গে পোস্ট করেছেন একটি শুভেচ্ছা কার্ডও।
শুভেচ্ছা কার্ডে লেখা আছে, রাশিয়ায় কর্মরত সব মার্কিন কূটনীতিকদের সন্তানদের মতো নতুন বছরের শুভেচ্ছা এবং ক্রেমলিনে আমন্ত্রণ। শুক্রবার টুইটারে এ শুভেচ্ছা জানান পুতিন।
এর আগে রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ হিসেবে মার্কিন কূটনীতিকদের বের করে দেবার সুপারিশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সে পরামর্শ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













