Archives
now browsing by author
১২ বছরেও শনাক্ত হয়নি সুনামিতে নিহত ৪০০ মৃতদেহ


এশিয়ায় ২০০৪ সালে সংঘটিত প্রলয়ঙ্করী সুনামিতে নিহত দুই লাখ ২৬ হাজার মানুষের মধ্যে অন্তত ৪শ’ জনের লাশ এখনও শনাক্তহীন অবস্থায় থাইল্যান্ডে রয়ে গেছে। সোমবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। ১২ বছর আগে ২৬ ডিসেম্বর ইন্দোনেশীয় উপকূলে ৯ দশমিক ১৫ মাত্রার একটি প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পের পর ভারত মহাসাগরজুড়ে একটি সুনামি ছড়িয়ে পড়ে। এই সুনামিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে অন্যতম বৃহত্তম। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কায় সবচেয়ে বেশিবিস্তারিত পড়ুন
মুশফিককে নিয়ে শঙ্কা!


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিমকে। আর তারপর থেকেই কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে সবার মনে। দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন তো বাংলাদেশের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান? আর এ প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৪৮ ঘণ্টা। নেলসনে দ্বিতীয় ম্যাচটির আগে মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তারপরই জানা যাবে আগামী ম্যাচে তিনি থাকছেন কি না। সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষেবিস্তারিত পড়ুন
মুস্তাফিজের প্রত্যাবর্তনে খুশি মাশরাফি


নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, এর মধ্যে প্রায় ছয় মাস ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। দীর্ঘদিন আবার ক্রিকেটে ফিরে কেমন করবেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান; এ নিয়েই ছিল যত জল্পনা-কল্পনা। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কাটার মাস্টার। তবে এরপরও মোস্তাফিজের বোলিংয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সে (মোস্তাফিজ) অনেক দিনবিস্তারিত পড়ুন
যে কারণে জরিমানার কবলে মাশরাফিরা


প্রায় আড়াই বছর পর দেশের বাইরে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে গিয়ে নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭৭ রানে বিধস্ত হওয়ার পর টাইগারদের শুনতে হলো আরও একটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে তাদের। সোমবার ক্রাইস্টচার্চে ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ২০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারী ক্রিস ব্রড। ৫০ ওভার করার জন্য নির্ধারিত সময়ের পর এক ওভার বাকি থাকায়বিস্তারিত পড়ুন
রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজধানীর মালিবাগে আবদুস সাত্তার মণ্ডল (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার এ ঘটনা ঘটে। সাত্তার মণ্ডল মালিবাগের পাবনা কলোনিতে এক বাসায় ভাড়া থাকতেন। তিনি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে পাবনা কলোনির বাসায় থাকতেন সাত্তার মণ্ডল। কিন্তু গত কয়েকদিন ধরে ওই বাসায় একাই থাকতেন সাত্তার মণ্ডল। পরিবারের অন্য সদস্যরা গ্রামেরবিস্তারিত পড়ুন
খুলেছে জড়িয়ে ধরার দোকান!


নিঃসঙ্গ লাগছে? স্বজনদের কেউ নেই আশপাশে? মনটা বেশি খারাপ। মনে হচ্ছে, কেউ যদি একটু জড়িয়ে ধরত! কিছুক্ষণের জন্য হলেও ভরসা মেলে। যারা এমন ভাবেন, কিন্তু স্বজন বা প্রিয় মানুষটা নেই তাদের জন্য সুখবর। খুলেছে আলিঙ্গনের দোকান! আপনাকে কেউ পরম মমতায় জড়িয়ে ধরবে। আর এজন্য আপনাকে খরচ করতে হবে প্রতি ঘণ্টায় ৬০ ডলার! দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওরিজনের পোর্টল্যান্ডে ওই দোকান খোলা হয়েছে। দোকানের মালিক সামান্থা হেস একজন তরুণী। কেবল জড়িয়ে ধরাবিস্তারিত পড়ুন
তৃণমূলের সাংসদ পদ থেকে মিঠুন চক্রবর্তীর ইস্তফা
তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি ইস্তফাপত্র দেন। শারীরিক অসুস্থতার কারণে মিঠুন চক্রবর্তী ইস্তফা দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। যদিও এই বিষয়ে মিঠুনের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তিনি ইস্তফা দেন বলে জানা গেছে। এদিকে মিঠুনের এই ইস্তাফাকে ঘিরে এরই মধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে ভারতেরবিস্তারিত পড়ুন
বিএনপি আজ আত্মঘাতী দল : ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে গিয়ে বিএনপির আর কিছুই করার নেই। তারা নিজেরা আজ আত্মঘাতী দলে পরিণত হয়েছে। তাদের নিজেদের ঘরে শত্রু, নিজেরাই নিজেদের দুর্বল করছে। তাই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছুই করার নেই। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসববিস্তারিত পড়ুন
টিভির পর্দায় আসছে তৈমুর!


বলতে গেলে জন্মের আগে থেকেই সেলিব্রিটি হয়ে গিয়েছে সইফ ও করিনার ছেলে তৈমুর। এবার স্টারডমের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চলেছে সে। সইফ আলি খান ও করিনা কপূরের সদ্যোজাত সন্তান তৈমুর আলি খান পতৌদি সোনার চামচ মুখে করে তো জন্মেছে বটেই, ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বা শাহরুখ খানের ছেলে অ্যাব্রামের মতোই সে জন্ম থেকেই সেলিব্রিটি। বরং তৈমুরের ক্ষেত্রে সংবাদমাধ্যমের মনোযোগ একটু বেশিই ছিল বলা যায়। একদিকে তৈমুরের নার্সারির ছবি ভাইরালবিস্তারিত পড়ুন
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রচারণা
এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ


জেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কিছু সংখ্যক সংসদ সদস্যদের (এমপিদের) নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোন কোন এলাকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন- এমন অভিযোগ পাওয়ার পর ওইসব এলাকার এলাকা ছাড়তে বলা হয়েছে বলে সোমবার রাজধানীর শেরেবাংলানগরে ইসি কার্যালয়েবিস্তারিত পড়ুন













