Archives
now browsing by author
ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২


ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেকের স্কুলছাত্রীর সঙ্গে ২১ বছর বয়সী শিবমের পরিচয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। সেখানেই বন্ধুত্ব, টুকটাক আলাপ। আর ওই আলাপের সূত্র ধরেই দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করে শিবম আর তার বন্ধু আশুতোষ। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ৩০ নভেম্বর দেখা করার জন্য ডেকে গঙ্গার পাড়ে জগদ্দল এলাকায় নিয়ে গিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে দুই অভিযুক্ত। এরপর ১ ডিসেম্বর ছাত্রীর পরিবার বিধাননগর থানায় এ বিষয়ে অভিযোগ করে।বিস্তারিত পড়ুন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক রাজাকারের মৃত্যু


মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান (৮৯) মারা গেছেন। আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় মান্নানের মৃত্যু হয় বলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানিয়েছেন। গত বছরের ৩ মে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চার রাজাকারের ফাঁসি ও একজনকে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার রাজাকার হলেন—উপজেলার চরপাড়া গ্রামের রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান, মধ্যপাড়া গ্রামের অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন
বিদ্যালয়ে শিক্ষকরা অনুপস্থিত : পক্সি দিয়ে চলছে বার্ষিক পরীক্ষা


জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার চরে প্রাথমিক শিক্ষার বেহালাবস্থা বিরাজ করছে। গত শনিবার উপজেলার বেলগাছা ইউনিয়নে চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক গণিত পরীক্ষা চলাকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিকসহ সরকারি নিয়োগ প্রাপ্ত ৫ জন শিক্ষক কর্মরত থাকার কথা থাকলেও ওই দিন একজন শিক্ষককেও উপস্থিত পাওয়া যায়নি। বিদ্যালয়ে আসা কয়েক জন ছাত্র/ছাত্রীর বার্ষিক পরীক্ষা নিচ্ছে পক্সি শিক্ষক আবু কালাম আজাদ ও তার স্ত্রী নাছিমা। শিক্ষার কোন পরিবেশই নেই বিদ্যালয়টিতে। চারিবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলার রতনপুর থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রতনপুর ওভার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেনবিস্তারিত পড়ুন
কেমন কাটছে খাদিজার জীবন?


কিছুদিন আগেও যে খাদিজার বেঁচে থাকা নিয়ে সংশয় ছিল, সে আজ স্বাভাবিক জীবনে ফিরবে বলে প্রস্তুত হচ্ছে। ঘাতক বদরুলের চাপাতির আঘাতে যে খাদিজা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, আজ সে জীবনের অধরা স্বপ্নগুলো ছুঁতে আবারও স্বপ্নের জাল বুনতে শুরু করেছে। সিলেট শহরতলির আউশা গ্রামের মেয়ে খাদিজা আক্তার নার্গিস প্রবাসী বাবার একমাত্র মেয়ে। বিধাতার ইশারায় খাদিজা এখন স্বাভাবিক জীবনের অপেক্ষায়। জীবনে তাঁর সংকট নেই। স্বাভাবিক জীবনে ফিরতে খাদিজার শরীরে চলছে থেরাপি। খাদিজার হাসিমাখা মুখটায়বিস্তারিত পড়ুন
৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন বিধ্বস্ত


৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক প্লেন সাইবেরিয়ায় বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুর্ঘটনায় ৫ জন বেঁচে যাওয়ার খবরও জানা গেছে। তবে বাকিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে প্রাথমিক কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছেবিস্তারিত পড়ুন
প্রেমিকের কাছে গিয়ে লাশ হলো প্রবাসীর স্ত্রী তাহমিনা


কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের কাছে গিয়ে লাশ হলো তাহমিনা আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী। সে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মমিনের কন্যা। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় নিহত গৃহবধূ তাহমিনা আক্তারকে শ্বশুরবাড়ির লোকজন এ্যাম্বুলেন্সে করে তার বাপের বাড়ির পাশের সড়কে লাশ ফেলে দেয়ার চেষ্টা করেছে বলে দাবী করেছেন নিহতের স্বজনরা। এ সময় এলাকাবাসী এ্যাম্বুলেন্স চালককে ধাওয়া করলে লাশের লোকজন সহ এ্যাম্বুলেন্স চালক লাশ এ্যাম্বুলেন্সে রেখে পালিয়েবিস্তারিত পড়ুন
‘গহীন বালুচর’র মেলায় সাকিবের স্ত্রী শিশির


‘গহীন বালুচর’র শুভযাত্রা শুরু হয়েছে। সরকারী অনুদানের এই চলচ্চিত্রের মাধ্যমেই একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বহু দর্শকপ্রিয় নাটকের নির্মাতা বদরুল আনাম সৌদের। বহুবছর সৌদ যাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এবং এখনো করছেন সেইসাথে সৌদ’র যারা শুভাকাঙ্খী তাদের সঙ্গে নিয়েই রাজধানীর অভিজাত এক হোটেলে বসেছিলে তারকাদের মিলনমেলার আসর। বন্ধুপ্রিয় সৌদের প্রথম চলচ্চিত্রের জন্য আগাম শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশির। মূলত সেদিনবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে সমর্থন দিল রাশিয়া, ভারতের ঘুম হারাম!


ঘুম ছুটেছে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের বড়কর্তাদের। স্বস্তিতে নেই দেশটির কূটনৈতিক বিশেষজ্ঞরাও। কারণ, ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব বেড়েই চলেছে। ‘চীন-পাকিস্তান ইকোনমিক করিডর’ বা সিপিইসি-কে প্রবলভাবে সমর্থন জানিয়েছে মস্কো। শুধু তাই নয়, সিপিইসি-র সঙ্গে তাদের নিজস্ব ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নকে জুড়ে দেওয়ারও প্রস্তাব রেখেছে মস্কো। পাকিস্তানের গদর বন্দরের সঙ্গে চিনের শিনজিয়াং প্রদেশকে সরাসরি যুক্ত করবে সিপিইসি। ভারতের জন্য এই স্পেশ্যাল ইকোনমিক করিডর যথেষ্ট বিপজ্জনক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কারণ, এই ইকোনমিকবিস্তারিত পড়ুন
ওপেনিং জুটি নিয়ে চিন্তিত টাইগাররা


ওপেনিং জুটি নিয়ে টাইগার থিংক ট্যাংকের ভাবনার শেষ নেই। তামিম ইকবাল স্থায়ী হলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। গত দশ বছরে ইমরুল-জুনায়েদ-নাফিস থেকে শুরু করে হালের সৌম্য কেউই ধারাবাহিক হতে পারেননি। টাইগারদের দুই সাবেক ওপেনারের মতে, ক্রিকেটারদের পর্যাপ্ত সময় না দেয়ায় ওপেনিং জুটি নিয়ে এখনও ধুঁকছে বাংলাদেশ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন ধুমকেতুর মতো। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা করছে তখন ওপেনিংয়ে দলের ভরসা ছিলেন বিদ্যুৎ। ক্যারিয়ারে সেঞ্চুরি আসেনিবিস্তারিত পড়ুন













