Archives
now browsing by author
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ সোমনার বেলা ১১ টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় এ সংবাদ সম্মেলন করবে দলটি। ক্ষুদে বার্তার মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় বিএনপি। ক্ষুদে বার্তায় জানানো হয়, দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষে এ সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, ইসি পুণগঠন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে হওয়া রাষ্ট্রপতির বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করছে বিএনপি।
আজ থেকে মাঠে থাকবে বিজিবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কে সামনে রেখে আজ থেকে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আজ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোন বহিরাগত অবস্থান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার এসব তথ্য জানান। তিনি বলেন, সিটি করপোরেশন এলাকা থেকে বহিরাগতদের চলে যেতে ইসির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া, নাসিক নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন একই দিন থেকে পরবর্তী সাতদিনেরবিস্তারিত পড়ুন
একা যুবকদের জন্য আসছে ‘কৃত্রিম স্ত্রী’!


জাপানে একাকীত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করেছে ভিনক্লু নামে জাপানের একটি প্রযুক্তি কোম্পনি। হিকারি নামের এই স্ত্রীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, এমনকি ‘স্বামী’কে টেক্সট মেসেজও পাঠাবে সে। বিবিসি জানায়, জাপানি অবিবাহিত তরুণদের টার্গেট করে তৈরি করা এই কৃত্রিম স্ত্রী ঘুম থেকে জাগাবে স্বামীকে, ‘গুড মর্নিং’ বলবে। আবহাওয়া কেমন জানাবে, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাবার আগে বিদায় জানাবে। এছাড়া,বিস্তারিত পড়ুন
ঐশ্বরিয়ার পোশাক সেন্স!


ঐশ্বরিয়া রাইয়ের গুণমুগ্ধের সংখ্যা কম নয়। যেখানেই তিনি যান, সেখানেই ভক্তরা তাকে ঘিরে ধরেন। কিন্তু ইদানীং অবশ্য ঐশ্বরিয়া রাইকে নিয়ে কম জল্পনা হয়নি। তিনি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তার সঙ্গে নাকি বচ্চন পরিবারের বনিবনা হচ্ছে না। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের পরেই নাকি দূরত্ব তৈরি হচ্ছে ঐশ্বরিয়া রাই ও স্বামী অভিষেক বচ্চনের। এরকম কত কী শোনা যায়। যার সবটা সত্যি নয়। অবশ্য সেলিব্রেটিদের নিয়ে এমনবিস্তারিত পড়ুন
শারীরিক সম্পর্ক নিয়ে কঙ্গনার বিস্ফোরক উক্তি


‘‘বন্ধুরা আমাকে মাঝে মাঝেই ইয়ার্কি মেরে বলে থাকে, ভ্যাজাইনাল ক্যামেরা ব্যবহার করতে। যাতে কারও সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটলে তার একটা রেকর্ড থাকে!’’ দিল্লির এক ইভেন্টে অংশ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যা শুনে মিডিয়া থেকে ভক্ত— হতবুদ্ধি সকলেই! তবে কেন এই ইয়ার্কি তার বন্ধুরা করে থাকেন, সেটা আর খোলসা করেননি কঙ্গনা। কিন্তু খুব সহজেই অনুমান করা যাচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে এই কথা! বলিউড অভিনেতা হৃতিক রোশনেরবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছে ৫ কেজি সোনা
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। জহিরুল ইসলাম নামের ওই ব্যক্তি রবিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন। এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।বিস্তারিত পড়ুন
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু


টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু (পূর্ব) থানার ওসি, মো. আছাবুর রহমান। নিহত পিকআপ চালক মোকসেদুল আলমের (৩০) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামে। ওসি আছাবুর বলেন, শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গমুখী একটি বাস ও ঢাকামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোকসেদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী ও পিকআপের সহকারী আহত হলেবিস্তারিত পড়ুন
মাঠে নামবে অস্ট্রেলিয়া-পাকিস্তান


অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট, পঞ্চম দিন সরাসরি, সকাল ৯টা স্টার স্পোর্টস ২ ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, চতুর্থ দিন সরাসরি, সকাল ১০টা স্টার স্পোর্টস ১, ৩ ফুটবল প্রিমিয়ার ফুটবল লিগ চট্ট. আবাহনী-বিজেএমসি সরাসরি, বিকাল ৩টা আরামবাগ-ফেনী সকার সরসরি, সন্ধ্যা ৫.৪৫ মি. বৈশাখী টিভি ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন-লিভারপুল সরাসরি, রাত ২টা স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ লা লিগা বিলবাও-সেল্টা ভিগো সরাসরি, রাত ১.৪৫ মি. সনি সিক্স
বুদ্ধিমান মানুষের বন্ধুর সংখ্যা কম, বলছে গবেষণা


আপনার বন্ধু সংখ্যা ঠিক কত? খুব কম, একেবারে হাতে গোনা নাকি অগুনতি? প্রশ্নগুলো করার একটাই কারণ, তাহল আপনার বন্ধুদের মোট সংখ্যাই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান। নিশ্চই খুব অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন কথা! কিন্তু এমনটাই দাবি করছেন লণ্ডন স্কুল অফ ইকনমিক্স-এর এক অধ্যাপক। ওই অধ্যাপক মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন। রীতিমতো এক্সপিরিমেন্ট করে তিনি দেখেছেন, যেসব মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাৎ যাঁরা ‘হাই ইন্টেলিজেন্স লেভেল’-এ রয়েছেন তাঁদের বন্ধুরবিস্তারিত পড়ুন
বাংলার এই দুই টাইগারকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড কোচ


ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে জিতে নেয় টানা ছয়টি সিরিজ। তবে টাইগারদের সাফল্য ঘরের মাঠে বলেই অনেক সমালোচক এখনো টিপ্পনী কাটেন- দেশের বাইরে জিতে দেখাক না! আর নিউজিল্যান্ড সফরে সমালোচকদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা। এদিকে বলদে যাওয়া বাংলাদেশকে হালকাভাবে নেয়ার পক্ষপাতী নন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। নিজের শিষ্যদের সতর্ক করে দিয়ে কিউই কোচ বলেন, `ওদের বিপক্ষে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে।বিস্তারিত পড়ুন













