Archives
now browsing by author
বাংলাদেশ থেকে চাল আর কলা নেবে মালয়েশিয়া


বাংলাদেশ থেকে চাল আর কলা নেবে মালয়েশিয়া। গতকাল শুক্রবার মালয়েশিয়ার পুত্রাজায়ায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশকে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত হাই কমিশনার মোহাম্মাদ শহীদুল ইসলাম। আর মালয়েশিয়ার পক্ষে দেশটির কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী দাতো শেরি আহমাদ শাবেরি বিন চিক অংশ নেন। এর মাধ্যমে অপ্রচলিত রপ্তানি দ্রব্য কলা থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ক্ষেত্র যেমন তৈরি হয়েছে, তেমনি চালের বাজার ছুটবে নতুন ঠিকানায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ দেশবিস্তারিত পড়ুন
সাকিবের এই ছবিটা ভুলে যেতে চাই


বিপিএল শেষ। ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়েছে। মেয়ে বুকে জড়িয়ে পুরস্কারের মঞ্চে চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ছবিটা আমাকে আপ্লুত করেছে। ছবিটা সুন্দর। সাকিব শূধু ভালো অলরাউন্ডারই নন, ভালো বাবাও। ভালো বাবারা সাধারণ ভালো মানুষও হন। মেয়েকে নিয়ে সাকিবের এই ছবিটা আমার অনেক দিন মনে থাকবে। এই ছবিটা আমি মনে রাখতে চাই। কিন্তু সাকিবের এই ছবিটার সঙ্গে সেই ছবিটাকে মেলাতে পারিনা কিছুতেই। খুলনার টাইটানসের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে আম্পায়ারের বিপক্ষেবিস্তারিত পড়ুন
‘প্রধান প্রতিরক্ষা সহযোগী’ মোদীর ভারতই! মান্যতা দিল আমেরিকা


আমেরিকার সঙ্গে প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য। অবশেষে ভারতকে ‘প্রধান প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে মান্যতা দিল মার্কিন কংগ্রেস। শুধু ওবামা এই সিদ্ধান্তে সরকারিভাবে সই করে দিলেই সরকারিভাবে মান্যতা পাবে এই সিদ্ধান্ত। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই সিদ্ধান্তে ওবামা সই করে দেবেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার ২০১৭ ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)-কে ৯২-৭ ভোটে পাশ করল মার্কিন সেনেট (সেদেশের কংগ্রেসের উচ্চকক্ষ)। এর আগে ৩৭৫-৩৪ ভোটেরবিস্তারিত পড়ুন
জোড়া আত্মঘাতী বিস্ফোরণ, প্রাণ গেল ৫৭ জনের


একইদিনে একইসঙ্গে দুই বিস্ফোরণ জনবহুল এলাকায়। উভয়ক্ষত্রেই বিস্ফোরক নিয়ে ছিল আত্মঘাতী জঙ্গিরা। শেষ পাওয়া খবরে এই জোড়া বিস্ফোরণে প্রাণ গেল ৫৭ জনের। একইসঙ্গে জখম হয়েছেন ১৭৭ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরপূর্বের মাদাগলি এলাকার একটি বাজারে। স্থানীয় প্রশাসক ইউসুফ মহম্মদ জানিয়েছেন যে জখমদের মধ্যে কমপক্ষে ১০০ থেকে ১২০ জন শিশু রয়েছে। এই ঘটনার পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে। এর আগেও এই মাদাগলি এলাকায় একাধিকবার বিস্ফোরণেবিস্তারিত পড়ুন
আমন্ত্রণ কার্ডে নেই কাদের সিদ্দিকী


১১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের অনুষ্ঠান। ১৯৯০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কাদেরিয়া বাহিনী এই অনুষ্ঠান উদযাপন করেছিল। পরে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান পালন হয়ে আসছে। এইবার ব্যাপক ঘটা করে এ অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত হয়েছে। আমন্ত্রণ কার্ডও ছাপানো হয়েছে, তবে সেই আমন্ত্রণ কার্ডে নাম নেই বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকীর। ১৯৯০ সালে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস প্রথম পালন করে সপ্তসুরবিস্তারিত পড়ুন
স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয় : আল্লামা সুলতান যওক নদভী


কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর সভাপতি ও জামিয়া দারুল মা’রিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী। তিনি বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয়। ভারতের দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুভী (রাহ.) প্রণীত ৮ মূলনীতির মধ্যে ৭নং মূলনীতিতে সরকারের যেই কোন অংশীদারিত্ব কওমি মাদ্রাসার জন্যে ক্ষতিকর বলে লিখেছেন। এটা মেনে চলার ব্যাপারেবিস্তারিত পড়ুন
রোজ রাত্রে বিছানার চাদরের নীচে সাবান রেখে শুতো মেয়েটি, তার ফলাফল সত্যিই অবিশ্বাস্য


ভেলমা ডাক্তারদের কথায় কিঞ্চিৎ হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু তারপর নানাবিধ ঘরোয়া টোটকা নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাতে গিয়ে তিনি নিজেই আবিষ্কার করে ফেলেন এমন একটি ঘরোয়া কৌশল, যার মাধ্যমে ঘুমের মধ্যে পায়ের যন্ত্রণা থেকে হাতেনাতে মিলতে পারে মুক্তি। অনেকেই রাত্রে ঘুমনোর সময়ে পায়ে যন্ত্রণা বা টান লাগার সমস্যায় ভোগেন। ঘুমের মাঝে, বিশেষত যখন সবেমাত্র ঘুমটা আসছে, তখনই আচমকা টান ধরে যায় পায়ের গোড়ালির একটু উপরের অংশে কিংবা উরুতে। কখনও কখনও সেই বেদনা বড়বিস্তারিত পড়ুন
বিলুপ্তির পথে জিরাফ?


বিলুপ্তির পথে জিরাফ? দ্রুত কমে আসছে বন্য জিরাফের সংখ্যা। তিন দশকে সংখ্যাটা কমেছে ৪০ শতাংশ, যা চিন্তার কারণ হয়ে উঠেছে। দ্য ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার(আইইউসিএন)-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দীর্ঘতম এই প্রাণীটির সংখ্যা ২০১৫-র গণনা অনুযায়ী ১০০,০০০-এর নিচে। এর কারণ হিসেবে বাসস্থানের অভাব এবং অবৈধ চোরাশিকারকেই দায়ী করছে তারা। আইইউসিএন-এর জিরাফ বিশেষজ্ঞ দলের সহ সভাপতি জুলিয়ান ফেনেসি জানিয়েছেন, খুব ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে নিরীহ চেহারার প্রাণীটি। এরবিস্তারিত পড়ুন
কারও কাছে তিনি গাছবাবা, কারও কাছে বেতাল বাবা, গাছের কোটরেই টানা ১৬ বছর ধরে সংসার..


কারও কাছে তিনি গাছবাবা আবার কারও কাছে বেতাল বাবা। এইসব নামগুলো এতটাই জনপ্রিয় হয়েছে যে তার আড়ালে আসল নামটাই হারিয়ে গেছে বয়স ৪৫ বছরের মানুষটির। আসল নাম হল জিগার লোহার। তিনি কোনও ফরেস্ট রেঞ্জার বা বন দপ্তরের কোনও কর্মী নন। গাছের উপরেই তার সংসার। গাছের উপর থেকেই তিনি দেখেছেন বণ্যপ্রাণীদের জীবনযাপন। দেখেছেন রাতের বেলায় গাছের তলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতা। একটু দূরে বাইসন একটু জিরিয়ে নিচ্ছে। আর অজগর মনে হয় এইবিস্তারিত পড়ুন
বিমানে শারীরিক হেনস্থা! জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ অভিনেত্রীর


বিমানে শারীরিক হেনস্থার শিকার ছোট পর্দার অভিনেত্রী টিনা দত্ত। সহ অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এ ‘ইচ্ছা’ চরিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী। জানা গিয়েছে, জেট এয়ারওয়েজ-এর বিমানে মুম্বই থেকে রাজকোট যাচ্ছিলেন তিনি। প্লেনে এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। বিমানকর্মীদের এ কথা জানালেও তাঁরা কোনও কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওই অভিনেত্রীর। টিনার অভিযোগ, বিমানের কর্মীরা তাঁকে বলেন, এরকম ঘটনা ঘটেই। গোটা ঘটনা অফিসিয়াল ফেসবুক পেজেবিস্তারিত পড়ুন













