শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় ফের তদন্তের নির্দেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনাটি আবারও তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা এ আদেশ দিয়েছেন। এর আগে র‍্যাবকে এ ঘটনার তদন্ত করার নির্দেশ দেয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সে আদেশ কার্যকর হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সালমান শাহর স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদবিস্তারিত পড়ুন

ইরাকে আবারো বিমান হামলা, এবার নিহত ৬০ জনের বেশি

সিরিয়া সীমান্তবর্তী ইসলামি স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ইরাকের আল-কায়িম শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। বিবিসি জানায়, বুধবার বিকালে রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দূরবর্তী ওই শহরে এ হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৯ জন শিশু ও ১২ জন নারীও রয়েছেন। তবে আইএসের মুখপাত্র আমাক নিউজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এ হামলাকে গণহত্যা উল্লেখ করে হামলায় ১২০ জন নিহত হওয়ারবিস্তারিত পড়ুন

নাফ নদ থেকে দুই জেলেকে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল বুধবার ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল সীমান্ত বরাবর নাফ নদ থেকে দুই জেলেকে নিয়ে যাওয়া হয়। দুই জেলে হলেন লম্বাবিল গ্রামের আবুল কাশেমের ছেলে নাজির হোসেন ভুলু (৪৮) ও সৈয়দ আলীর ছেলে আবদুস শুক্কুর (৪৫)। জেলেদের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফবিস্তারিত পড়ুন

যে কথার কারণে দলে জায়গা হয়নি আল আমিনের!

শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে পড়েন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরো গুরুতর অভিযোগ উঠেছে পেসার আল আমিনের বিপক্ষে, নারী কেলেঙ্কারির। তাই মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে। চোটের কারণে মোহাম্মদ শহীদ ছিটকে পড়ায় দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে। একই কারণে শফিউল ইসলাম বাদ পড়ায় দলে সুযোগ কামরুল ইসলাম রাব্বির। কিন্তু পরীক্ষিত আল আমিন কেন সুযোগ পাচ্ছেন না দলে? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুলবিস্তারিত পড়ুন

ফরিদপুরে ডাকাতদের সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও আটটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। বুধবার রাত ১টার দিকে দুই দল ডাকাতের সংঘর্ষ হয় বলে পুলিশ দাবি করেছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, রাত ১টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের শহরতলীর বাইপাস সড়কবিস্তারিত পড়ুন

জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুলকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের ইটাগাছা থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ‘জিহাদি’ বই জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। বকুলের বাড়ি আশাশুনি উপজেলায়। তিনি সাতক্ষীরার ইটাগাছায় একটি ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করতেন। বায়েজিদ ঢালির বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাশেমী জানান, গোপন সূত্রে খবর পেয়েবিস্তারিত পড়ুন

ভারতে ফের রেল দুর্ঘটনা, নিহত ২

ভারতের কানপুরে দুর্ঘটনার রেশ না কাটতেই আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার পশ্চিমবঙ্গের আলীপুর দুয়ারের কাছে লাইনচ্যুত হয়েছে রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় যশোরডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজনকে পাঠানো হয়েছে আলীপুর দুয়ার জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি বিহারের দানাপুর থেকে আসামের কামাখ্যা যাচ্ছিল। গতকাল মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে আলীপুর দুয়ারের শামুকতলা রোডবিস্তারিত পড়ুন

বক্ষবন্ধনী ও স্বাস্থ্য সতর্কতা

সবাই জানেন, কিন্তু সকলেই বিশেষ করে মেয়েরাই এই বিষটাকে নিয়ে এড়িয়ে যাওয়ার পথ খোঁজেন। শুধু সুন্দর শরীর-গঠনের জন্যই নয়, সুস্থ রাখতেও অপরিহার্য হল অন্তর্বাস। বিশেষজ্ঞদের কথায়, অধিকাংশ মহিলাদের একটা বাজে স্বভাব থাকে। যারা ব্রা বা অন্তর্বাসটি যতক্ষণ না জীর্ন হচ্ছে, ততক্ষণ সেটি ব্যবহার করেই যান। জানেন না, দীর্ঘদিন ধরে একই ব্রা ব্যবহার করলে শরীরে এর কতটা প্রভাব ফেলে। অনেক অন্তর্বাসে ইমিটেশন হুক থাকে, যার থেকে ঘামে বা অন্য কারণে এলার্জি বাবিস্তারিত পড়ুন

তবুও দল নিয়ে গর্বিত মাহমুদউল্লাহ

নকআউট পর্বে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। দুই ম্যাচেই ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে ব্যর্থ হওয়ায় সহজ পরাজয়ই বরণ করতে হয় তাদের। শুধু তাই নয়, টুর্নামেন্টজুড়েই ছিল এ চিত্র। তারপরও নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্বল দল নিয়ে নমআউট পর্বে খেলাকেই অনেক বড় করে দেখছেন অধিনায়ক। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘হতাশতো অনেক আগে থেকেই।বিস্তারিত পড়ুন

নেতা-কর্মীরা পাশে নেই এমন বিভক্তি সৃষ্টি করবেন না: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকে বিভক্তি সৃষ্টি না করার জন্য আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় গণমাধ্যমের প্রতি তিনি এ আহ্বান জানান। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের অনুসারীরা নির্বাচনের গণসংযোগে অংশগ্রহণ না করার প্রসঙ্গে আইভী বলেন, ‘দলের নেতা-কর্মীরা আমার পাশে নেই এমন বিভক্তি সৃষ্টি করবেন না। সবাই আমার পাশে আছে। যারাবিস্তারিত পড়ুন