নাফ নদ থেকে দুই জেলেকে নিয়ে গেছে বিজিপি


কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
গতকাল বুধবার ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল সীমান্ত বরাবর নাফ নদ থেকে দুই জেলেকে নিয়ে যাওয়া হয়।
দুই জেলে হলেন লম্বাবিল গ্রামের আবুল কাশেমের ছেলে নাজির হোসেন ভুলু (৪৮) ও সৈয়দ আলীর ছেলে আবদুস শুক্কুর (৪৫)।
জেলেদের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদে মাছ ধরতে যান। সে অবস্থায় ভোরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের অপহরণ করে।
অপহৃত আবদুস শুক্কুরের ছোট ভাই আবদুর রহিম জানান, নদীতে মাছ ধরারত অবস্থায় বিজিপি বাংলাদেশের জলসীমা থেকে তাঁদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প কমান্ডার এনায়েত হোসেন ও ঝিমংখালী ক্যাম্প কমান্ডার রাকিবুল হাসান জানান, ঘটনাটি লম্বাবিল এলাকার হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













