Archives
now browsing by author
সৌদি শূরার সদস্য হলেন আইএসের হাতে নিহত যুবকের মা


২৯ জন নারী সৌদি শূরার নতুন সদস্য হয়েছেন। এদের মধ্যে কাওথার আল-আরবাস একজন। আরবাস একজন সাংবাদিক এবং লেখক হিসেবেই বেশ পরিচিত। তবে তিনি তার আত্মত্যাগী ছেলের কারণে বিশেষভাবে পরিচিত। একটি মসজিদে আইএস জঙ্গিদের হামলা প্রতিহত করতে তার সাহসী ছেলে মোহাম্মেদ আল এসা নিজের জীবন বিসর্জন দিয়েছিল। ছেলেকে হারানোর পর থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শুরু করেন তিনি। এসা এবং তার ভাইয়ের ছেলে এক আত্মঘাতীকে দাম্মামের একটি মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছিল। ওইবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ড সফরে যেতেও পারেন সুজন


চলতি মাসের শেষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। আগেই জানা যায় ব্যক্তিগত সমস্যার এ সফরে টাইগারদের সঙ্গে যেতে পারছেন না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুজন জানান ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে কোচ-অধিনায়কের যেমন অবদান তেমনি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অবদানও কম নয়। দলের খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দিতে জুড়ি নেই এবিস্তারিত পড়ুন
শহীদের সংখ্যা বিতর্ক : প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি


মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ও বুদ্ধিজীবীদের জড়িয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫বিস্তারিত পড়ুন
দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম


দেশের বাজারে আবারো কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, মানভেদে প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। বুধবার থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত মাসের ১৪ ও ২১ নভেম্বর দু’দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
খালেদার ১৩ দফা বঙ্গভবনে পৌঁছে দিল বিএনপি


নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে এ প্রস্তাবনা পৌঁছে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এ প্রস্তাবনা তুলে দেন। তবে বঙ্গভবনে বিএনপি যখন প্রস্তাবনা পৌঁছে দেয় তার কয়েকঘণ্টা আগেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেরবিস্তারিত পড়ুন
টঙ্গী জোড় ইজতেমায় শেষ মোনাজাত আজ


হে রাহমানুর রাহীম, আমাদের ওপর রহমত করো। আমাদেরকে রোগ-ব্যাধি থেকে মুক্তি দাও। বাংলাদেশকে হেফাজত করো। আমাদের ওপর দয়া করো, যেভাবে তুমি তোমার নেক বান্দাদের ওপর রহমত করেছ। আল্লাহ, আমাদের পরিপূর্ণ ঈমান দাও গভীর আকুতিপূর্ণ বয়ানের মধ্যদিয়ে তাবলীগ জামায়াতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার গতকাল সোমবার ছিল চতুর্থ দিন। আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে কহর দরিয়া তুরাগ তীরে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড় ইজতেমা। লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলীগবিস্তারিত পড়ুন
প্রতারক স্বামী বা স্ত্রীকে পাকড়াও করতে “মিসট্রেস হান্টার” ভাড়া করছেন চীনারা!


জীবন সঙ্গী বা সঙ্গিনীর প্রতারণায় ক্ষুব্ধ চীনের গৃহবধু এবং স্বামীরা তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর বিয়ে বহির্ভুত সম্পর্ক হাতে-নাতে পাকড়াও করতে ভাড়া করছেন মিসট্রেস হান্টার বা উপপত্নী শিকারি। ঝু লাইফেই এমনই একটি উপপত্নী শিকারি ভাড়া দেওয়া ফার্মের প্রধান। ফার্মটির নাম চ্যাংঝু সিনসিয়ার হার্ট ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কনসাল্টিং। এর সঙ্গে যুক্ত রয়েছেন মনোবিজ্ঞানী, আইনজীবি, পরামর্শক এবং রুপচর্চা বিশেষজ্ঞ। সম্প্রতি স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে এক নারীর গায়ে মুরগির রক্ত ছিটিয়ে এবং তার গাড়িবিস্তারিত পড়ুন
মুখ্যমন্ত্রী হিসেব ১ টাকা বেতন নিতেন জয়ললিতা


ভারতের তামিলনাড়ু রাজ্যের পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতা জয়রাম সোমবার না ফেরার দেশে চলে গেলেন। চলচ্চিত্রের নায়িকা থেকে রাজনীতিতে এসে দেশটির রাজনীতির অন্যতম প্রধান নায়িকায় পরিণত হয়েছিলেন। জয়ললিতা দীর্ঘ সময় ধরে ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য তামিলনাড়ু শাসন করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নিতেন মাত্র ১ টাকা। সাদামাটা জীবনযাপনের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া জয়ললিতা তামিলনাড়ুবাসীর কাছে ‘আম্মা’ নামে পরিচিত ছিলেন। জয়ললিতা কিছু তথ্য তুলে ধরা হলো মায়ের হাত ধরে চলচ্চিত্রেবিস্তারিত পড়ুন
পায়ে ধরে সালাম করা কি জায়েজ?


প্রশ্ন : আমার প্রশ্ন হচ্ছে, আমার নতুন বিয়ে হয়েছে। এখন ময়-মুরুব্বিরা নতুন বউ দেখতে আসেন। উনাদের পায়ে ধরে সালাম না করলে উনারা বেয়াদব মনে করেন বা বিভিন্ন ধরনের কথা বলেন। এখন ইসলামে পায়ে ধরে সালাম করাটা কি জায়েজ আছে? উত্তর : না। ইসলামে পায়ে ধরে সালাম করার কোনো বিধান নেই। এটি একেবারেই ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এ বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন। এখানে আসলে মন রক্ষা করার কোনোবিস্তারিত পড়ুন
ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ


দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মাওয়াস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার (বানিজ্য) আব্দুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল সম্ভব না হওয়ায় সকাল ৫টা থেকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করে যা কুয়াশা কাটলে আবার চলাচল শুরু হবে।বিস্তারিত পড়ুন













