Archives
now browsing by author
এক হাজার রানের মাইলফলকের সামনে তামিম


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে তামিম ইকবাল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। দ্বিতীয় আসরে তিনি খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। তৃতীয় আসরে তিনি অধিনায়কত্ব করেছেন চিটাগং ভাইকিংস দলের। এবারও চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিপিএলের সব আসর মিলিয়ে তামিম ইকবাল এখন পর্যন্ত ৯৭৫ রান করেছেন। আর ২৫ রান করলেই তিনি তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। এর আগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহবিস্তারিত পড়ুন
মাদকাসক্তদের জন্য যা করণীয়
অন্যান্য ভয়াবহ কিছু রোগের মত মাদকাসক্তি একটি জটিল রোগ। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই রোগ চিকিৎসা ও সু-ব্যবস্থাপনার মাধ্যমে পুরোপুরি নিরাময় সম্ভব। দিনের পর দিন মাদক নেয়ার ফলে ব্যক্তি নিজে যেমন অনেক অসহায় হন তেমনি তার পরিবার ও আপনজনেরা বিমর্ষ আশাহত হয়ে পড়েন। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজেও বুঝতে পারেন তার এই রোগটি দিন দিন জটিল হচ্ছে কিন্তু মাদকের ভয়াবহ থাবা থেকে নিজেকে উদ্ধার করার কোন মানসিক শক্তি আর অবশিষ্টবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডেদের বিপক্ষে বাংলাদেশের ২২ সদস্যের দল ঘোষণা


এই মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। গত ৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল পরিবর্তন আসছে দলে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ জনের খেলোয়াড় তালিকা প্রকাশ করে বিসিবি। একাদশে রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ইনজুরি থেকে ফিরে খেলার মতো ফিট আছেন বলে জানান দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াবিস্তারিত পড়ুন
শেষ হয়ে যাচ্ছে শাবনূরের দাম্পত্য জীবন!


গোপনে বিয়ে করে কয়েকমাস পর শাবনূর স্বামী অনিককে নিয়ে মিডিয়ার সামনে এসেছিলেন। তখন তাদের সুখী দম্পতিই মনে হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, তাদের সংসার জীবন নাকি ভালো যাচ্ছে না। তাহলে কি সালমার ও সারিকার পর এবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সংসারও ভাঙা শুরু হচ্ছে? ২০১২ সালের ২৮শে ডিসেম্বর গোপনে বিয়ে করেন শাবনূর। বিয়ের পর বেশ কয়েকবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাওয়া আসা করেছেন শাবনূর। দিয়েছেন নিয়মিত কাজের প্রতিশ্রুতি। কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন।বিস্তারিত পড়ুন
বাসকে ট্রেনের ধাক্কা, আহত ৪


গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ইজ্জতপুর রেলক্রসিংয়ে বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে চার বাসযাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আরিফ হোসেন (২৪), রফিক মিয়া (২৪), সালমা আক্তার (২২) ও শামসুন্নাহার (২৩)। তারা সবাই রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলের শ্রমিক। শ্রীপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে একটি বাস শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় রেললাইন অতিক্রম করছিল। এসময় জামালপুরগামী একটি কমিউটারবিস্তারিত পড়ুন
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ালেখার সুযোগ


যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় বৃত্তির মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় বিনা খরচে পড়ালেখা করতে পারবেন। পড়ালেখা শেষে শিক্ষার্থীরা যেন নিজ দেশে ফিরে গিয়ে উন্নয়নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই দেওয়া হয় এই বৃত্তি। সম্প্রতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়। বৃত্তির আওতায় প্রকৌশল অনুষদ, মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাবিস্তারিত পড়ুন
প্রাচীন গ্রীসে ব্যবহৃত অদ্ভূত সব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি


দিনকে দিন পৃথিবীতে প্রাণের সংখ্যা বেড়ে চলেছে। জন্মনিয়ন্ত্রণের জন্যে তাই নানাবিধ নিত্যনতুন পদ্ধতি আবিষ্কার করছে মানুষ। কিন্তু এবার যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর কথা বলবো সেগুলো কিন্তু মোটেই আজকের নয়, বরং বহু প্রাচীন গ্রীসের। সঙ্গত কারণেই তখনকার পদ্ধতিগুলো বর্তমানে ব্যবহৃত পদ্ধতির চাইতে ছিল একেবারেই আলাদা। চলুন জেনে আসি গ্রীসের এমনই কিছু উদ্ভট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে। ১. সিলফিয়াম গ্রীস থেকে পাওয়া নানাবিধ তথ্যাবলীর মাধ্যমে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে, গ্রীসবাসীরা সিলফিয়াম নামক একবিস্তারিত পড়ুন
ভক্তের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন মিসবাহ


ভক্তের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন মিসবাহ উল হক। হার্টের অপারেশনের জন্য রোহান নামের সেই ভক্তের হাতে মোট তিন লাখ রুপি তুলে দেন সাদা পোশাকে পাকিস্তান ক্রিকেট দলের এই অধিনায়ক। ১৬ বছর বয়সী রোহানের হার্টে ছিদ্র ধরা পড়ে। ২০১৫ বিশ্বকাপে সাক্ষাৎ হওয়া এই ভক্তের চিকিৎসার খরচের জন্য প্রথমে একটি তহবিল গঠন করে প্রচারণা চালান মিসবাহ। আর এই কারণে তিনি নিজের ব্যাট ও জার্সি নিলামেও তোলেন। এই তহবিল থেকে কিছু অর্থ জোগাড় হলেওবিস্তারিত পড়ুন
ঘাড়ে ব্যথা কেন হয় এবং এর রিস্ক ফ্যাক্টরগুলো কী?


মানুষের ঘাড় কশেরুকা বা ভারটিব্রি দিয়ে গঠিত, যা করোটি বা মাথার খুলি থেকে ধড় বা টরসো পর্যন্ত বিস্তৃত থাকে। ঘাড়ের হাড়, লিগামেন্ট ও পেশী মাথাকে সমর্থন করে এবং নড়াচড়া করতে সাহায্য করে। যেকোন ধরণের অস্বাভাবিকতা, প্রদাহ এবং আঘাত ঘাড়ে ব্যথার বা ঘাড় শক্ত হয়ে যাওয়ার কারণ। আমরা অনেকেই ঘাড়ে ব্যথার বা ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকি। অনেক ক্ষেত্রেই এটি হয়ে থাকে ভুল দেহ ভঙ্গির কারণে। কখনো কখনো ঘাড়ে ব্যথারবিস্তারিত পড়ুন
স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতি


আজ ৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে বাঙালিদের নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা ফিরে পাওয়ার রক্তক্ষয়ী যুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত সরকার। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। সেদিন লোকসভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, ‘সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর স্থায়ী মন্ত্রিসভার বৈঠকে ভারত বাংলাদেশকে স্বীকৃতিদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র ভাবাবেগে পরিচালিত হয়ে নয়, বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি সম্পূর্ণরূপেবিস্তারিত পড়ুন













